Monday, April 6, 2026

মৃ.ত্যুবার্ষিকীতে ম্যাজিক, পর্দায় ফিরলেন ‘জীবিত’ উত্তমকুমার!

Date:

Share post:

উত্তমকুমার (Uttam Kumar) বাঙালির আবেগের নাম, উত্তমকুমারের সিনেমা বাঙালির সর্বক্ষণের সঙ্গী। বছর ৪৩ আগে হাসপাতাল থেকে ময়রাস্ট্রিটে ফেরা হয়নি মহানায়কের। কিন্তু ২০২৩ এর ২৪ জুলাই মিরাকেল হল।মৃত্যুবার্ষিকীতে জীবন্ত হলেন উত্তম। হাঁটলেন, কথা বললেন এমনকি প্রেম ভাঙা ছেলেকে টিপস দিতেও রেডি তিনি। অবাক হচ্ছেন? আসলে সবটাই হল পর্দায়, কান্ডারী সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।

২০২১ সালে, উত্তমকুমারের জন্মদিনে ক্যামেলিয়া প্রোডাকশন-এর ছবি ‘অতি উত্তম’-এর পোস্টার প্রকাশ করেছিলেন সৃজিত। সমাজমাধ্যমে (Social Media) জানিয়ে ছিলেন সোমবার ঝলক প্রকাশ্যে আনবেন। কথা রাখলেন। বাঙালি ফিরে পেল সেই চেনা মহানায়কের ম্যানারিজমকে। কাজটা সহজ ছিল না। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক লিখেছিলেন, ‘ টানা ৪ বছরের গবেষণা, ৬২টা ছবি বারবার দেখা, সঠিক জায়গা খুঁজে বের করা, চিত্রনাট্য বদলানো, প্রয়োজনীয় অনুমতি নেওয়া, ভিএফএক্স বিশেষজ্ঞদের সঙ্গে বারবার বৈঠক, সিনেমাটোগ্রাফার, ডিজাইনারদের সঙ্গে বার বার আলোচনার পরে, একটা স্বপ্ন সফল হতে যাচ্ছে। আপনি আছেন, এটাই যথেষ্ট।’

ভিএফএক্সের মাধ্যমে এত বছর অভিনয় করতে দেখা গেল উত্তমবাবুকে। মৃত্যুবার্ষিকীতে যে ঝলক প্রকাশ্যে এসেছে তাতে দেখা গেছে গৌরব ও অনিন্দ্য নিজেদের মধ্যে প্রেম নিয়ে কথাবার্তা বলছেন। আর সেখানেই যেন ‘লাভ গুরু’ হয়ে হাজির মহানায়ক।সাদায় কালো ফ্রেমে সশরীরে উত্তমকুমারকে দেখে নস্টালজিয়ায় ডুবেছে দর্শক।

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...