Sunday, June 21, 2026

অ.সুস্থ হলে পদত্যাগ করুন! মধুসূদনকে ছুটিতে পাঠানোর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

বড় বিপাকে পড়লেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক (DPSC Chairman) মধুসূদন ভট্টাচার্য (Madhusudan Bhattacharya)। এবার ডিপিএসএসি-র চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সূত্রের খবর, এক শিক্ষকের করা মামলায় তলব করা হলেও চেয়ারম্যান উপস্থিত হননি আদালতে। আর তাতেই বেজায় ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আদালত সূত্রে খবর, পূর্ব বর্ধমানের এক শিক্ষক বদলির জন্য আবেদন করেছিলেন। দীর্ঘদিন সেই আবেদন মঞ্জুর না হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি। সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছিল, ওই শিক্ষক যে স্কুলে শিক্ষকতা করেন, সেই শিজেপাড়া এফপি স্কুলে ছাত্র ও শিক্ষকের সংখ্যার অনুপাত কী আছে, তা জানাতে হবে। ডিআই এবং প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন আদালতে রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব এক আপার ডিভিশন ক্লার্ককে দিয়েছিলেন ডিপিএসএসি-র মধুসূদন ভট্টাচার্য। এরপর বিচারপতি নির্দেশ দেন, ওই ডিপিএসসি চেয়ারম্যানকে আদালতে হাজিরা দিতে হবে। বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও হাজিরা দেননি তিনি। করোনা ও ডেঙ্গির কারণে তিনি অসুস্থ হওয়ায় স্কুলের ক্লার্ককে দায়িত্ব দিয়েছিলেন। একথা শুনেই বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি। এরপরই প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিককে ছুটিতে পাঠানোর নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ডিপিএসএসি চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর বিষয়টি দেখার জন্য শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছেন তিনি।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সংযোজন, অসুস্থ হলে পদত্যাগ করুন। অন্য লোক কাজ করবেন। আমি মনে করি, আপনি শারীরিক ভাবে এই পদে কাজ করতে অপারগ। এরপর হাইকোর্ট আরও জানিয়েছে, শিক্ষাসচিব পর্ষদের জেলার চেয়ারম্যানকে সরানোর বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন।

 

 

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...