Tuesday, June 23, 2026

এশিয়ান গেমস খেলবে ভারতীয় ফুটবল দল, মিলল ছাড়পত্র

Date:

Share post:

ভারতীয় ফুটবলের (Indian football)জন্য বড়ট সুখবর। এশিয়ান গেমসে (Asian Games)ভারতের পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণের জন্য সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সুনীলের নেতৃত্বাধীন ভারতীয় ফুটবল দল (Indian Football Team)এবার এশিয়ান গেমসে নামবে। বেশ কিছুদিন ধরে দারুণ ফর্মে আছেন ভারতের ফুটবল আইকন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। সাফ কাপ জেতার পর খোশ মেজাজেই আছেন অধিনায়ক। ভারতের ভাল পারফরমেন্সের পর এশিয়াডে খেলা নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন ভারতীয় ফুটবল (Indian Football)প্রেমীরা। সুনীল ছেত্রী (Sunil Chhetri) এই ব্যাপারে আশাবাদী ছিলেন। তিনি বলছেন এশিয়ান গেমসে (Asian Games) খেলা অবশ্যই গুরুত্বপূর্ণ । শুধু নিজের জন্যই নয় টিমের জন্য এটা দরকার বলে মনে করছেন ক্যাপ্টেন। অবশেষে অপেক্ষার অবসান, মিলল ছাড়পত্র। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) টুইট করে ঘোষণা করে দেন যে ভারতের পুরুষ ও মহিলা দল এবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে।

বেশ কিছুদিন ধরেই এশিয়ান গেমসে খেলার অনুমতির অপেক্ষায় ভারতীয় দল। বর্তমান সিনিয়র দলে সাত জন অনূর্ধ্ব ২৩ ফুটবলার রয়েছে। যেহেতু তিনজন ২৩-ঊর্ধ্ব ফুটবলার খেলানো যাবে, তাই অধিনায়ক সুনীল ছেত্রী, গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু এবং ডিফেন্ডার সন্দেশ তৈরি রয়েছেন। চলতি বছর দারুণ ছন্দে রয়েছে ভারতের ফুটবল দল। এরপরই ভারত যাতে এশিয়াডে অংশ নিতে পারে, সেই কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে অনুরোধ করেন জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ। ভারতের অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের জন্য এবার সুযোগ পাচ্ছিল না ফুটবল দল। ক্রিকেট এবং অন্যান্য খেলার সুযোগ হলেও পায়ে পায়ে লড়াইয়ের অনুমতি মিলছিল না। আজ অনুরাগ ঠাকুর টুইটে লেখেন, ‘আমাদের ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। দেশের ক্রীড়ামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দুই দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য নিয়ম শিথিল করা হবে। পুরনো নিয়ম অনুযায়ী, দুই দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেটা শিথিল করা হচ্ছে। বর্তমান সময়ে তাদের পারফরম্যান্স দেখে মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ছাড় দেওয়ার ব্যাপারে। আমি নিশ্চিত দল এবার নিজেদের সেরাটা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবে।’

খবর পেয়ে উচ্ছ্বসিত সুনীল। তিনি বলেন, ক্রিকেট দলের মতো এবার ফুটবল দল তরুণদের নিয়ে তৈরি হচ্ছে। ফলে এশিয়ান গেমসে পদক জয়ে তরুণরাই হতে চলেছে ভরসা। তবে নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের জন্য আজ বিশেষ একটা দিন।

 

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...