Tuesday, June 23, 2026

কাকেশ্বর কুচকুচের নিশা*নায় আপ সাংসদের মাথা!

Date:

Share post:

বিয়ের আগে মাথায় কাকের ঠোকর- শুভ না অশুভ! এই রসিকতাই হয়ত এখন চলছে রাজ্যসভার আপ (AAP) সাংসদ রাঘব চাড্ডাকে (Raghav Chadha) ঘিরে। কারণ, বুধবার, সংসদ চত্বরে পরিণীতির হবু বরের মাথায় ঠুকরে দিল কাক (Crow)।

সংসদ (Parliament) ভবন চত্বরে পায়রার উৎপাত রয়েছে। অনেক সময়েই তাদের মলমূত্রে অস্বস্তিতে পড়তে হয় তাবড় হোমড়া-চোমড়া নেতা-নেত্রীদের। এই কারণে সংসদের বারান্দা ও কার্নিশে প্লাস্টিকের ছোটো কাঠি সার দিয়ে লাগানো হয়েছে। এর সঙ্গে বাঁদরের উৎপাত তো রয়েছেই। সংসদ ভবন, নর্থ ব্লক, সাউথ ব্লকে বাঁদরদের ভয় দেখাতে মাঝে মধ্যে হনুমান ভাড়া করে ঘোরাতে হয়। তবে, কাকেরা খুব একটা ব্যতিব্যস্ত করে না। কিন্তু এবার আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘবের মাথা নিশানা করল কাকেশ্বরের কুচকুচে।

উচ্চ শিক্ষিত রাঘব চাড্ডা যথেষ্ট বলিয়ে-কইয়ে। অল্পদিনের মধ্যেই দিল্লির রাজনীতিতে নজর কেড়েছেন তিনি। এদিন, সংসগদ ভবনের সামনে ফোনে কথা বলছিলেন রাঘব। ফোনের ওপারে কে ছিলেন- পরিণীতি? তা অবশ্য জানান যায়নি। কিন্তু সেই সময় হঠাৎই একটি ঝাড়ুদার পাখি উড়ে এসে আপ সাংসদের মাথায় ঠুকরে দেয়। মাথা নীচু করে ফেলেন রাঘব। সংসদ চত্বরে থাকা সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মুহূর্তে ভাইরাল সেই ছবি। রাঘবের দলের প্রতীক ঝাড়ু। সেই দলের সাংসদের মাথায় ঝাড়ুদার পাখির ঠোকর নিয়ে রসিকতা চলছে সংসদ চত্বরে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...