Saturday, April 4, 2026

৪০জন গ্রামবাসীকে কা*মড়ে মৃ*ত্যুর কোলে আড়াই বছরের শিশুকন্যা! শিউ*রে ওঠার মতো কারণ

Date:

Share post:

কুকুরের কামড়ে র‌্যাবিসে আক্রান্ত হয়েছিল আড়াই বছরের শিশুকন্যা (infected child)!পথ কুকুরের (Street Dog)কামড় খেয়ে গুরুতর আহত হয় সে। এরপর তাঁকে ডাক্তারের পরিবর্তে নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। সেখান থেকে বাড়ি ফিরলে দেখা যায় বাচ্চাটির মধ্যে র‌্যাবিসে আক্রান্ত (Rabies Infection) হওয়ার সব লক্ষণ ফুটে উঠছে। এরপরই গ্রামের বহু মানুষকে সে কামড়ে দেয় বলে জানা যাচ্ছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)।

স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরেই এলাকায় কুকুরের দাপাদাপি বেড়েছিল। মামার বাড়িতে বেড়াতে গিয়ে পথ কুকুর দ্বারা আক্রান্ত হয় শিশুকন্যা। ওঝার কাছ থেকে ফিরে সে ৪০ জনকে কামড় দেয় বলে পরিবার সূত্রে জানা যাচ্ছে। শুক্রবার মেয়েটি অচেতন হয়ে পড়লে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে তাঁকে ঝাঁসিতে পাঠানো হয়। কিন্তু বাঁচানো যায় নি। শিশুটি যে ৪০ জনকে কামড় দিয়েছে তা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও প্রশাসন জানিয়েছে এই নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রয়োজন পড়লে টিকা দিতে কোনও সমস্যা হবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...