Tuesday, June 23, 2026

‘নৃ.শংস ঘটনা’! মণিপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র

Date:

Share post:

মণিপুরের ঘটনায় এবার নিন্দা প্রকাশ করল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। মণিপুরের ঘটনার ভিডিয়ো দেখার পরে আতঙ্কিত ও হতবাক হয়ে গিয়েছে জো বাইডেনের প্রশাসন। তবে একই সঙ্গে ওই ঘটনায় নিগৃহীত মহিলা এবং তাদের পরিবার যাতে ন্যায় বিচার পান, সেই জন্য মোদি সরকারের পদক্ষেপ এবং প্রক্রিয়াকে সমর্থন করেছে আমেরিকা।

হিংসার আগুনে জ্বলছে মণিপুর। প্রাণ হারিয়েছেন অন্তত ১৬০ জন। এহেন পরিস্থিতিতেই প্রকাশ্যে আসে একটি বিতর্কিত ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, নগ্ন অবস্থায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুই মহিলাকে। তারপরে গণধর্ষণের শিকার হয়েছেন তাঁরা, এমনটাই খবর মেলে। এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই তোলপাড় হয় জাতীয় রাজনীতি।

এই অবস্থায় মণিপুরের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন। বাইডেনের প্রশাসনের স্টেট বিভাগের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘মণিপুরে দুই মহিলার উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে সেটা যথেষ্ট আতঙ্কের ও একটি নৃশংস ঘটনা। নির্যাতিতাদের প্রতি আমাদের সমবেদনা জানাই। ভারত সরকার যেভাবে নির্যাতিতাদের সুবিচার দিতে চাইছে, সেই উদ্যোগের পাশে রয়েছে আমেরিকা। আগেও মণিপুরে শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছি আমরা। আবারও বলছি, স্থানীয় প্রশাসন যেন দ্রুত শান্তি ফেরানোর ব্যবস্থা করে।’

আরও পড়ুন- মণিপুর কাণ্ড: বাংলার আদিবাসীরা তুমুল বি.ক্ষোভ দেখালো দিলীপ ঘোষের বাংলায়

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...