Tuesday, June 23, 2026

ডে.ঙ্গি মোকাবিলায় পদক্ষেপ! সব সরকারি হাসাপাতালে ফি.ভার ক্লিনিক চালুর নির্দেশ

Date:

Share post:

ডেঙ্গি মোকাবিলায় পদক্ষেপ রাজ্যের। প্রতিটি হাসপাতালে পুরোদমে চালু করতে হবে ফিভার ক্লিনিক। এমনটাই নির্দেশ দিল স্বাস্থ্য ভবন। এর পাশাপাশি আরও একগুচ্ছ নির্দেশ দিয়েছে স্বাস্থ্যভবন।

স্বাস্থ্যভবনের নির্দেশ, সহজে তথ্য পাওয়ার জন্য জ্বরে আক্রান্ত রোগীদের রেজিস্টার তৈরি করতে হবে। হাসপাতালে ভর্তি ডেঙ্গি রোগীদের জন্য ২৪ ঘণ্টা চালু রাখতে হবে ল্যাব। যেদিন রক্ত সংগ্রহ করা হবে, সেদিনই যেন ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার বাইরের বিষয়গুলি দেখাশোনা করার জন্য এক আধিকারিককে নিয়োগ করতে হবে। রোগ নির্ণয় ও চিকিৎসা দুটিই বিলম্বিত হচ্ছে। জরুরি বিভাগে প্রাথমিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। প্লেটলেটের জোগান-সহ ব্লাড ব্যাঙ্কের পরিষেবা যাতে যথাযথ থাকে, তা দেখতে হবে হাসপাতালের প্রধানকে। ডেঙ্গি আক্রান্ত রোগীর অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কিত তথ্যের ওপর নজর রাখতে হবে সুপারকে। উল্লেখযোগ্য, পর্যবেক্ষণের কথা নিয়মিত জানাতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।

পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার ডেঙ্গি নিয়ে নবান্নে বৈঠকে বসবে কোর কমিটি। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় উদ্যোগী হয়েছে কলকাতা পুরনিগম। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। এদিন সাংবাদিক বৈঠকে এ কথা জানান হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। এদিন তিনি বলেন, জল জমিয়ে রাখার জন্যে এবার দেড় হাজার বাড়িতে নোটিশ পাঠিয়েছে পুরসভা। নোটিশ পাওয়া সত্ত্বেও সদুত্তর না দেওয়ায় ৫০টি পরিবারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আরও পড়ুন- ‘নৃ.শংস ঘটনা’! মণিপুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...