Monday, April 6, 2026

যুবরাজ সিং-এর মাকে ব্ল্যাক*মেল, গ্রেফ*তার এক

Date:

Share post:

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং-এর (Yuvraj Singh) পরিবারকে ব্ল্যাকমেল করার চেষ্টা এক মহিলার। ক্রিকেটারের পরিবারের অভিযোগ যুবরাজ মা শবনম সিং -কে (Shabnam Singh)মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন হেমা কৌশিক ওরফে ডিম্পি নামের এক মহিলা। যুবরাজের ভাই জরোয়ার সিং মানসিক ভাবে অসুস্থ, তাঁকে দেখভালের জন্য গত বছর ওই মহিলাকে আনা হয়। যুবরাজের মা বলছেন দিন কুড়ির মধ্যেই অভিযুক্ত মহিলাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি খারাপ আচরণ করছিলেন বলেই সিং পরিবার থেকে তাঁকে বরখাস্ত করা হয়। এই বছর মে মাস থেকে যুবরাজের মাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন ডিম্পি। টাকা চাওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারের (Indian Cricketer)পরিবারকে মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকি দেন তিনি।

২০ ওভারের ম্যাচ হোক বা ৫০ ওভারের, এক দিনের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন যুবরাজ। শুধু বাঁ হাতে ব্যাটের দাপট দেখানোই নয় পাশাপাশি বল করে উইকেট দখল করতেও দেখা গেছে তাঁকে। খেলার মাঠ থেকে মারণ রোগের থাবায় সরতে হয়েছিল। কিন্তু যুদ্ধ জয় করে ফের ব্যাট ধরেছেন। আন্তর্জাতিক ক্রিকেট (International Cricket)থেকে অবসর নিলেও এই বছর আমেরিকায় টি-টেন লিগে তাঁকে খেলতে দেখা যেতে পারে। পাশাপাশি নিউ জার্সি লেজেন্ডসের হয়ে খেলার কথা যুবরাজের। তারকার পরিবারকে এভাবে হেনস্থা করার ঘটনার অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। যুবরাজের মা জানান, বিতারিত মহিলা পরিচারিকা ডিম্পি তাঁকে ফোন করে ৪০ লক্ষ টাকা দাবি করেন । এরপর শবনম বলেন, অত টাকা দেওয়া সম্ভব নয়। তখন ঠিক হয় পাঁচ লক্ষ টাকা দেওয়া হবে ডিম্পিকে। সোমবার সেই টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু পরে সেটা মঙ্গলবার দেওয়ার কথা বলে তিনি পুলিশের কাছে যান। এরপরই রীতিমতো ফাঁদ পেতে গুরগাঁও থেকে হেমা কৌশিক ওরফে ডিম্পি নামের এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে তিনি দক্ষিণ দিল্লির মালব্য গ্রামের নীতেশ কৌশিকের স্ত্রী। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...