Wednesday, June 24, 2026

লাগাতার প্রাণ.নাশের হু.মকি! নিরাপত্তা পাচ্ছেন আরাবুল পুত্র হাকিমুল-সহ ৩

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) সুষ্ঠুভাবে মিটলেও এখনও অশান্ত ভাঙড় (Bhangar)। এলাকার পরিস্থিতি জোর করে অশান্ত করার চেষ্টা আইএসএফ (ISF) সহ বিরোধীদের। এদিকে আইএসএফের পক্ষ থেকে বারবার প্রাণনাশের হুমকি দেওয়ার কারণে নিরাপত্তার (Security) অভাববোধ করছিলেন তিনি। সেই পরিস্থিতিতেই এবার আরাবুল ইসলামের (Arabul Islam) পুত্র হাকিমুল ইসলামকে (Hakimul Islam) নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।

সূত্রের খবর, সশস্ত্র একজন পুলিশ থাকবে হাকিমুল ইসলামের সঙ্গে। তবে শুধু আরাবুল পুত্রই নন, তাঁর পাশাপাশি তৃণমূল নেতা খইরুল ইসলাম ও আহসান মোল্লাও একজন করে নিরাপত্তারক্ষী পাচ্ছেন বলে খবর। রাজ্য প্রশাসনের তরফে সাফ জানানো হয়েছে, এবার থেকে সারাক্ষণই সশস্ত্র একজন করে নিরাপত্তারক্ষী থাকছেন তৃণমূলের এই তিন নেতার সঙ্গে।

হাকিমুল ইসলামের অভিযোগ, প্রকাশ্য সভা থেকে আমাকে, আমার বাবা আরাবুল ইসলাম ও বিধায়ক শওকত মোল্লাকে বারবার প্রাণে মারার হুমকি দিচ্ছে আইএসএফ। প্রশাসনকে আমরা সে কথা জানিয়েছিলাম। আমাদের নিরাপত্তার ব্যবস্থা করায় আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। শান্তি ফেরাতে বুধবারই ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এজন্য আলাদা ডিভিশন তৈরিরও পরামর্শ দিয়েছেন তিনি। আর তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যের এমন পদক্ষেপকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

 

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...