Sunday, February 22, 2026

দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা বিপুল হারে বেড়েছে বাংলায়: বিধানসভায় জানালেন মন্ত্রী বাবুল

Date:

Share post:

বারবার রাজ্যের পর্যটন শিল্পের উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarejee)। তাঁর পরিকল্পনা ও উদ্যোগেই নতুন নতুন পর্যটনস্থল গড়ে উঠেছে বাংলা। হোম স্টের মাধ্যমে হাল ফিরছে অর্থনীতির। তার পর্যটকদের আগামনেও। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মানোন্নয়ন এবং পর্যটন নিয়ে লাগাতার প্রচারের ফলে বাংলায় বিপুল হারে বেড়েছে দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা। বৃহস্পতিবার, বিধানসভার প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। এদিন মন্ত্রী জানান, অন্যান্য রাজ্যের পর্যটকের পাশাপাশি ভিনদেশী পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত রাজ্যে ৬ কোটি ৭৭ লক্ষ পর্যটক এসেছেন। এর মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা ১১ লক্ষ ৬১ হাজার। বাবুল জানান, বিদেশি পর্যটকের সমাগমের নিরিখে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে বাংলা। পর্যটনকেন্দ্রে স্থানীয় পর্যটকে সমাগমের নিরিখে দেশের মধ্যে রাজ্যের স্থান ষষ্ঠ।

পর্যটন মন্ত্রী বলেন, রাজ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। যেখানে পর্যটকরা যেতে পারে। কিন্তু প্রচারের অভাবে সেই সব জায়গা সম্পর্কে মানুষ জানতে পারেন না। বর্তমানে এই নিয়ে প্রচার অনেকে বেড়েছে। পর্যটকদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজ্যে নানা স্বল্প পরিচিত পর্যটন কেন্দ্রে হোম স্টে তৈরি করে রাজ্য অভূতপূর্ব সাফল্য পেয়েছে। ইতিমধ্যে রাজ্যে ২,২৪৭ টি হোম স্ট্রে তৈরি হয়েছে। হোম স্ট্রে-তে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে ভর্তূকি দেওয়া হচ্ছে। এবাবদ রাজ্য সরকার ১০ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যায় করেছে। পর্যটকদের সুবিধার জন্য ৭০ টি পথসাথী তৈরি করা হয়েছে বলে মন্ত্রী জানান।

বারবারই রাজ্যের পর্যটন শিল্পে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন কেন্দ্রে হোম স্টে তৈরির ক্ষেত্রে সরকারি সহায়তার ব্যবস্থা করেছেন তিনি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হয়েছে নতুন নতুন পর্যটনস্থল। আর তার জেরেই লাভের মুখ দেখছে পর্যটন শিল্প।

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...