Saturday, April 4, 2026

এক বছরের মাতৃত্বকালীন ছুটি দিতে চলেছে সিকিম সরকার

Date:

Share post:

এবার থেকে এক বছরের মাতৃত্বকালীন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং। মহিলাদের পাশাপাশি ছুটি পাবেন পুরুষ কর্মীরাও।যদিও পিতৃত্বকালীন ছুটির মেয়াদ মাত্র এক মাস।

আরও পড়ুনঃ পাহাড়ে উঠে জলপ্রপাত দেখতে গিয়ে বিপত্তি! উদ্ধার ৮৫ পর্যটক

সরকারি কর্মচারীরা যাতে তাঁদের সন্তান এবং পরিবারের সঠিক পরিচর্যা করতে পারেন, সেই কারণেই সরকারের এই পদক্ষেপ বলে জানান সিকিমের মুখ্যমন্ত্রী। বুধবার সিকিমের প্রশাসনিক কৃত্যকদের সংগঠন ‘সিকিম স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন তিনি। সেখানেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তামাং। সিকিম রাজ্য প্রশাসন সূত্রে খবর, শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য তৈরি বিধিতে এই সংক্রান্ত পরিবর্তন আসতে চলেছে।


বুধবারের অনুষ্ঠানে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি কর্মীরা রাজ্য প্রশাসনের মেরুদণ্ড। রাজ্য এবং রাজ্যবাসীর উন্নয়নে তাঁদের ভূমিকা অপরিসীম।” সরকারি কর্মচারীদের পদোন্নতির প্রক্রিয়া আরও সহজ করার আশ্বাস দেন তিনি।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...