Saturday, April 4, 2026

হজ যাত্রা থেকে না ফেরার দেশে ১১৭ জন বাংলাদেশী!

Date:

Share post:

সৌদি আরবে হজ যাত্রায় (Hajj Yatra)গিয়ে আর ফেরা হল না ১১৭ জন বাংলাদেশী নাগরিকের। চলতি বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন বাংলাদেশি (Citizen’s of Bangladesh) হজযাত্রায় গিয়েছিলেন। যে ১১৭ জন মারা গেছেন তাঁদের মধ্যে ৯১ জন পুরুষ এবং ২৬ জন মহিলা রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিন দিয়ে জানিয়েছে যে, মক্কায় ৯৫, মদিনায় ৮, মিনায় ৯, আরাফাতে ২, জেদ্দায় ২ এবং মুজদালিফায় ১ জন হজযাত্রীর (Hajj Pilgrims)মৃত্যু হয়েছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী বাংলাদেশে ফিরতে পেরেছেন। মোট ৩২৫টি বিমানে হজ যাত্রীরা সৌদি আরবে গিয়েছিলেন। তাঁদের নিয়ে ২ জুলাই প্রথম বিমান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে ২৬০টি বিমানে ফিরে এসেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...