Wednesday, June 24, 2026

“সিপিএম-বিজেপির দালাল”, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ”বুলডোজার” মন্তব্যে কটাক্ষ কুণালের

Date:

Share post:

ফের শিরোনামে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তর কলকাতার মানিকতলায় একটি বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। দরকারে যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করুন।” কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে এমই সিনেমাটিক মন্তব্য করেন বিচারপতি।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বুলডোজার যদি একান্তই দরকার হয়ে তাহলে, তিনি কী দেখতে পারছেন না রজ্যসরকারের কাছেও বুলডোজার আছে। এসব অন্ধ তৃণমূল বিরোধিতা।”

এরপরই বিচারপতিকে কটাক্ষের সুরে কুণাল বলেন, “আসলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ দেখানোর লড়াইয়ে পিছিয়ে পড়েছেন। বুলডোজার যদি দরকার হয় তাহলে রাজ্য সরকারের বুলডোজার আছে সেটা দেখতে পান না। বিজেপির উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যেতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল বিরোধী বিজেপি সিপিআইএম-এর দালাল।”

 

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...