Wednesday, June 24, 2026

সোমে মনোনয়ন জমার শেষ দিন, এবার সুপ্রিম কোর্টে দেবাশিস

Date:

Share post:

বীরভূমের বিজেপি প্রার্থীপদ দেবাশিস ধরকে দেওয়া যেন বিজেপির কাছে এখন প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি খারিজ হওয়ার পরে এবার প্রার্থী হতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস ধর। সোমবারই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। দীর্ঘদিন ধরে ঢাকঢোল বাজিয়ে প্রার্থী হিসাবে প্রচার চালানোর পরে আচমকা প্রার্থীপদ বাতিল হয়ে যাওয়ায় ভোটারদের নতুন প্রার্থী পরিচিতিও শুরু করাতে পারছে না বিজেপি। এই নিয়ে তৃণমূল কটাক্ষ করতেও ছাড়েনি এই বলে যে, বিজেপির প্রার্থী আদৌ কে তা জানেন না বীরভূমের ভোটাররা।

শুক্রবার নির্বাচন কমিশন বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল করে। ভিজিল্যান্স ক্লিয়ারেন্স না থাকায় প্রার্থী পদ বাতিল হয় বলে নিজেও জানান দেবাশিস। শুক্রবারই তিনি কলকাতা হাইকোর্টে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যান। কিন্তু সেখানে তাঁর মামলা গ্রহণ করা হয়নি। এরপরই সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেবাশিস। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলা সোমবারই শুনবেন বলে সর্বোচ্চ আদালত সূত্রে জানানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...