Saturday, April 4, 2026

মণিপুরে ভাইরাল ভিডিওকাণ্ডের তদন্তে সিবিআই, মামলার শুনানি ভিনরাজ্যে করার উদ্যোগ

Date:

Share post:

আড়াই মাস অতিক্রান্ত। জাতিদাঙ্গায় অগ্নিগর্ভ মণিপুর। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে খুন-ধর্ষণ-রাহাজানি, বাদ নিয়ে কিছুই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চূড়ান্ত ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার। এরই মাঝে সম্প্রতি একটি ভাইরাল ভিডিও নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে! যেখানে দুই মহিলাকে বিবস্ত্র করে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হয়েছে। ধর্ষণের অভিযোগ উঠেছে।

আরও পড়ুনঃঅফিস টাইমে বনগাঁ-শিয়ালদহ ট্রেন চলাচলে বিভ্রাট! দুর্ভোগে নিত্যযাত্রীরা

মণিপুরে সেই ভাইরাল ভিডিওকাণ্ডে এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু তাই নয়, মামলার শুনানি যাতে মণিপুরের বাইরে কোথাও হয়, সেই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

স্রেফ বিবস্ত্র করে হাঁটানো নয়, রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় দুই আদিবাসী মহিলাকে গণধর্ষণেরও অভিযোগ উঠেছে। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। কীভাবে এমন নারকীয় ঘটনা? ঘরে-বাইরে চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত মুখরক্ষা করতে তদন্তভার দেওয়া হল সিবিআইকে।

সূত্রের খবর, ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি মোবাইলে রেকর্ড করা হয় গত ৪ মে। আর তার ঠিক একদিন আগেই গোষ্ঠী সংঘর্ষ ছড়িয়ে মণিপুরে। এখনও পর্যন্ত মূল অভিযুক্ত-সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যে মোবাইলে ভিডিওটি রেকর্ড করা হয়, বাজেয়াপ্ত করা হয়েছে সেটিও।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...