Sunday, June 21, 2026

এবার ‘এক দেশ, এক নির্বাচন’ চালু করতে তৎপরতা মোদি সরকারের

Date:

Share post:

এবার ‘এক দেশ, এক নির্বাচনের’ লক্ষ্যে এগোচ্ছে মোদি সরকার।বৃহস্পতিবার সংসদে বাদল অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন,ইতিমধ্যেই ওই নীতি কার্যকর করার ব্যবহারিক দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ নিয়ে কেন্দ্র ইতিমধ্যেই সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে। নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনও এই চিন্তাধারাকে সমর্থন জানিয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী।

কেন্দ্রীয় আইনমন্ত্রী বলেন, এক দেশ এক নির্বাচন প্রক্রিয়া চালু হলে বারবার নির্বাচনের জন্য যে বিপুল টাকা খরচ হয়, সেটা সাশ্রয় হবে। সাশ্রয় হবে সময়ও। তাছাড়া বারবার নির্বাচনী আচরণ বিধির জন্য উন্নয়নের কাজ থমকে যায়, সেটাও হবে না। আবার একসঙ্গে রাজ্য ও কেন্দ্রের নির্বাচন হলে সরকারি কর্মীদের পরিশ্রম কমবে এবং নির্বাচন প্রক্রিয়াও সরল হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার বিরোধী শিবিরের মত, এই প্রক্রিয়া চালু হলে রাজ্য নির্বাচনগুলিও জাতীয় ইস্যু দ্বারা প্রভাবিত হবে। রাজ্য ও কেন্দ্রের নির্বাচনে যে বৈচিত্র থাকে, সেটাও হারিয়ে যাবে।

 

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...