Saturday, June 27, 2026

অর্থাভাবে হয়নি চিকিৎসা, শেষমেশ মা.নসিক ভারসাম্যহীন ছেলের পায়ে শি.কল পরালো মা

Date:

Share post:

টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি। শেষমেশ তাই উপায় না পেয়ে মানসিক ভারসাম্যহীন ছেলের পায়ে লোহার শিকল পরালেন মা। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী হুগলির ব‍্যান্ডেলের পোলবা ব্লকের রাজহাট অঞ্চলের কাজিডাঙ্গা।

জানা গিয়েছে, হুগলীর ব‍্যান্ডেল পোলবা ব্লকের রাজহাট অঞ্চলের কাজি ডাঙ্গা হলুদ ফুল এলাকায় ওই ব্যাক্তির নাম কাজল পাল। বয়স ৫০ বছর। বছর ২০ আগে বিয়ে হয়েছিল কাজলের। তাঁর একটি সন্তান হয়। ছেলের তিনবছর বয়সে কাজলের স্ত্রী সংসার ছেড়ে চলে যান। সেই থেকেই মানসিক অবসাদে ভুগতে শুরু করেন ওই ব্যক্তি। কাজলের মা জানিয়েছেন, একটু একটু করে কাজল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। প্রথমে তাঁর চিকিৎসার চেষ্টা চালান বৃদ্ধা মা। কিন্তু অর্থের অভাবে বেশিদিন চিকিৎসা চালাতে পারেননি কাজলের মা। গত পনেরো বছর ধরেই এই একই অবস্থা ছেলের। কয়েক বছর আগে কাজল অন‍্যত্র চলে গিয়েছিলেন। পাঁচ বছর আগে নিজে থেকেই ফিরে আসেন। এরপরই মা ছেলের পায়ে লোহার শিকল বেঁধেছেন।

বৃদ্ধা মা কান্না ভেজা কাঁপা কাঁপা গলায় জানালেন যদি কোনো স্বহৃহয় ব‍্যক্তি বা কোনো সংস্থা ছেলেকে চিকিৎসা করে সুস্থ জীবনে ফিরিয়ে দিত তাহলে হয়তো ছেলেটা বেচে যেতে পারে, কিছু মানুষ এগিয়ে আসুক যাতে ছেলেটা সুস্থ জীবন ফিরে পেতে পারে।

আরও পড়ুন- সৌজন্যে বন দফতর, কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ ও সুপার শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বাদাবনে সৌর আলোর ব্যবস্থা

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...