Wednesday, June 24, 2026

গুরুতর অসু*স্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে রাজ্যপাল

Date:

Share post:

শ্বাসকষ্টের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। আজ দুপুরে গ্রিন করিডর করে তাঁকে কলকাতার আলিপুরে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে COPD-এর সমস্যায় ভুগছেন তিনি। শনিবার দুপুরের পর অবস্থার অবনতি হয়, অক্সিজেন স্যাচুরেশন (oxygen saturation level) ৭০ এর নীচে নেমে যাওয়ায় তাঁর পরিবারের লোকেরা হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। বিকেল ৪.৩০ মিনিট নাগাদ তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে খবর। সেখানে মীরা ভট্টাচার্য এবং সুচেতন ভট্টাচার্য রয়েছেন। ৪.৫০ মিনিট নাগাদ হাসপাতালে পৌঁছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে রাজ্যপাল প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন যে দ্রুত মেডিক্যাল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করা হচ্ছে সঙ্কটজনক অবস্থা শীঘ্রই কাটিয়ে উঠবেন। রাজ্যপাল আরও বলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য শুধু একজন বিদগ্ধ রাজনীতিবিদ নয়, পাশাপাশি যথেষ্ট সংস্কৃতিমনস্ক মানুষ। চিকিৎসা নিয়ে সন্তোষ প্রকাশ করে সি ভি আনন্দ বোস বলেন, যে ডাক্তাররা অত্যন্ত দায়িত্বের সঙ্গে বুদ্ধবাবুর চিকিৎসা শুরু করেছেন। ইতিমধ্যেই ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সকলেই আশা করছেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। আপাতত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অক্সিজেন স্যাচুরেশন কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে। CCU-এর ৫১৬ নম্বর কেবিনে তাঁকে রাখা হয়েছে।

 

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...