Saturday, April 4, 2026

সুরক্ষা নিয়ে প্রশ্ন,নথি সংরক্ষণেও ত্রুটি, নির্দেশিকা অমান্য করায় বড়সড় জরিমানা ইন্ডিগোর

Date:

Share post:

ফের বড়সড় জরিমানা দিতে হবে ইন্ডিগোকে। সুরক্ষা, প্রশিক্ষণ, পরিচালনা পদ্ধতি এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ক খুঁটিনাটি নথি সংরক্ষণ না করার অভিযোগ উঠল ইন্ডিগোর বিরুদ্ধে। এরজন্য বেসরকারি বিমান সংস্থার থেকে ৩০ লক্ষ টাকা জরিমানা করল বিমান চলাচল নিয়ামক সংস্থা ডিজিসিএ বা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।

আরও পড়ুন:মক্কায় বসে মিনাখাঁয় মনোনয়ন, মইনুদ্দিকে ভবানী ভবনে তলব সিআইডির

ডিজিসিএ সূত্রের খবর, বিশেষ অডিট রিপোর্টের ভিত্তিতেই ইন্ডিগোর এই জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি অবিলম্বে নির্দেশিকা মেনে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে বেসরকারি এই বিমান সংস্থাটিকে। গত চার মাসে ইন্ডিগোর বিমান পরিচালনা ব্যবস্থায় চার বার ত্রুটি ধরা পড়েছে বলে ডিজিসিএ সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বছর বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে বিমানে উঠতে দিতে অস্বীকার করায় ইন্ডিগোর পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। এবার ৩০ লক্ষ টাকা জরিমানা!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...