Saturday, April 4, 2026

আজ অ.শান্ত মণিপুর সফরে ‘ইন্ডিয়ার’ প্রতিনিধি দল, রয়েছেন তৃণমূলের সুস্মিতাও

Date:

Share post:

শনিবার সকালে মণিপুরে যাচ্ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাংসদদের এক প্রতিনিধিদল। ইন্ডিয়া জোটের ১৬টি দলের ২০ জন সাংসদের এক প্রতিনিধিদল মণিপুরে যাচ্ছে। অশান্ত মণিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবেন তাঁরা। মণিপুরের পাহাড় ও সমতল উভয় এলাকাতেই পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁদের। রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে বিরোধী সাংসদদের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কংগ্রেস সাংসদ ড. নাসের হোসেন।

আরও পড়ুন:নজরে লোকসভা! INDIA’-র ঐক্যে ব্যাকফুটে বিজেপি, হাল ফেরাতে আসরে মোদি

বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের এই প্রতিনিধি দলে থাকবেন, সাংসদ সুস্মিতা দেব, অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, রাজীব রঞ্জন লালন সিং, কানিমোঝি করুণানিধি, সন্দোষ কুমার, এএ রহিম, মনোজ কুমার ঝা, জাভেদ আলি খান, মহুয়া মাজি, পিপি মহম্মদ ফয়জল, অনিল প্রসাদ হেগড়ে, ইটি মহম্মদ বশির, এন কে প্রেমচন্দ্রন, সুশীল গুপ্ত, অরবিন্দ সাওয়ান্ত, ডি রবিকুমার, থিরু থোল থিরুমাবলাভান, জয়ন্ত সিং এবং ফুলো দেবী নেতাম ।

প্রসঙ্গত, গত দুমাসে বেশি সময় পার হয়ে গিয়েছে। এখনও অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। উত্তর পুর্বের এই রাজ্যটিকে শান্ত করার কোনও সদর্থক চেষ্টাই করেনি বিজেপি সরকার। এমনকি এই ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে বাদল অধিবেশনে তপ্ত হয়েছে সংসদ।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...