Monday, April 6, 2026

রাজ্য জুড়ে নির্বিঘ্নে মহ*রম উদযাপন

Date:

Share post:

আজ মহরম (Muharram)। কলকাতা (Kolkata)সহ বাংলার সর্বত্র শোক ও শ্রদ্ধার সঙ্গে পলিত হল এই দিন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে সুসজ্জিত তাজিয়া নিয়ে শোভাযাত্রা বের হয়। অন্যান্য বছরের মতো এবারও ধর্মতলার নাখোদা মসজিদ (Nakhoda Mosque at Dharmatala) ও জিয়া রোড থেকে শোভা যাত্রা বেরোতে দেখা যায়। পাশাপাশি হরিশ ট্রিট থেকে একটি শোভাযাত্রা বের হয়।

 

মহরমের (Muharram)দিন তাজিয়া প্রদর্শনী কলকাতার একটি আকর্ষণীয় বিষয়। কালো রংয়ের পোশাক পড়ে এই যাত্রায় অংশ নেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। এমনকি নকল অস্ত্র নিয়ে চলে যুদ্ধ যুদ্ধ খেলা। মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে মহরম বিশেষ গুরুত্বপূর্ণ। তাই অনেক জায়গায় শান্তি বজায় রাখতে অস্ত্র না নিয়ে বের হয় পবিত্র শোভাযাত্রা। শহরের রাস্তা জুড়ে নানা ধর্মের মানুষ এই মহরমের তাজিয়া দেখতে ভিড় জমান। বিভিন্ন রাস্তার সংযোগস্থলে শরবত ও মিষ্টি বিতরণ করা হয়। শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে কলকাতা পুলিশ (Kolkata Police। গোটা কলকাতার নিরাপত্তার জন্য ৪২০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়। এছাড়াও প্রত্যেক স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিজের এলাকার দায়িত্ব দেওয়া হয়। বড় শোভাযাত্রার ক্ষেত্রে সেখানে দায়িত্বে রাখা হয় ডেপুটি কমিশনারের মতো কর্মকর্তাদের। পেট্রোলিং দল অনবরত কলকাতা শহর জুড়ে টহল দিয়েছে বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। শনিবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা জোরদার করে কলকাতা ট্রাফিক পুলিশ

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...