Saturday, June 27, 2026

অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে হলুদ ট্যাক্সি, কী করে করবেন জেনে নিন

Date:

Share post:

কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে হলুদ ট্যাক্সি। একসময় এই হলুদ ট্যাক্সি চাহিদা ছিল তুঙ্গে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাপ ক্যাবের চাহিদা বেশি হওয়ায় কোথাও যেন ধাক্কা খেয়েছে হলুদ ট্যাক্সি। তাই সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির হাত ধরে কলকাতার চির পরিচিত হলুদ ট্যাক্সিতেও এল বদল। এবার থেকে অ্যাপের মাধ্যমেই বুক করা যাবে ট্যাক্সি! এ বার থেকে হলুদ ট্যাক্সি বুক করতে হলে ব্যবহার করতে হবে ‘যাত্রী সাথী’ অ্যাপ। আর সে জন্যই হাওড়া স্টেশনের ‘প্রিপেইড ট্যাক্সি বুথ’ বন্ধ করে দেওয়া হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্যই রাজ্য পরিবহণ দফতরের এই উদ্যোগ।

 

আরও পড়ুনঃ সুরক্ষা নিয়ে প্রশ্ন,নথি সংরক্ষণেও ত্রুটি, নির্দেশিকা অমান্য করায় বড়সড় জরিমানা ইন্ডিগোর

কী করে বুক করবেন হলুদ ট্যাক্সি? জেনে নিন

হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ভাড়া করতে হলে এত দিন ‘প্রিপেইড ট্যাক্সি বুথ’ থেকে ট্যাক্সি বুক করতে হত। পাশাপাশি, ওলা, উবরের মতো অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবাও রয়েছে। এ বার যাত্রীদের সুবিধার কথা ভেবে রাজ্য সরকার চালু করল ‘যাত্রী সাথী’ অ্যাপ। ট্রেনের মধ্যে বসে কিংবা স্টেশন থেকে এই অ্যাপ ব্যবহার করে ট্যাক্সি বুক করা যাবে। উদ্যোক্তাদের দাবি, ওটিপি দেখিয়ে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে ট্যাক্সি। তবে নিজের মোবাইলে সবচেয়ে আগে ডাউনলোড করতে হবে ‘যাত্রী সাথী’ অ্যাপ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...