Saturday, June 27, 2026

তীর্থযাত্রা সেরে আর ফেরা হল না বাড়ি! মহারাষ্ট্রে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল কমপক্ষে ৬ জনের

Date:

Share post:

অমরনাথ যাত্রা সেরে একটি বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা। আচমকাই মহারাষ্ট্রের বুলধানা জেলায় দুটি বাসের সংঘর্ষে প্রাণ গেল অন্তত ছ’জনের। গুরুতর আহত কমপক্ষে ২০ জন।

আরও পড়ুনঃ মহরমের শোভাযাত্রায় লোহার রডে তার লেগে মর্মা.ন্তিক মৃ.ত্যু ৪ জনের,জ.খম বহু

শুক্রবার গভীর রাত আড়াইটে নাগাদ ৫৩ নম্বর জাতীয় সড়কে মালকাপুর এলাকার কাছে নানদুর নাকা ফ্লাইওভারে দু’টি বাসের সংঘর্ষে ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে। অমরনাথ যাত্রা সেরে হিঙ্গোলির দিকে যাত্রা করছিল পুণ্যার্থীদের একটি দল। অন্য বাসটি যাচ্ছিল নাসিকের উদ্দেশে। এমনসময় একটি বাস অপরটিকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।


ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে যে বাসটি অমরনাথ যাত্রা সেরে ফিরছিল, তার চালকও প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। এছাড়াও ৩২ জনের অল্প চোট লাগে। তাঁদের স্থানীয় গুরুদ্বারে প্রাথমিক চিকিৎসা হয়। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, কোনও চালক ট্রাফিক আইন ভেঙেছিলেন কি না, কিংবা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনাটি ঘটার পরপরই দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের যান চলাচল। উদ্ধারকাজ শেষের পর ফের পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...