Friday, June 26, 2026

মহরমের শোভাযাত্রায় লোহার রডে তার লেগে মর্মা.ন্তিক মৃ.ত্যু ৪ জনের,জ.খম বহু

Date:

Share post:

মহরমের শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল চারজনের। গুরুতর আহত ১০ জন। শনিবার সকালে ঝাড়খণ্ডের বোকারো জেলায় মহরমের তাজিয়া বার করার সময় বিদ্যুতের তার লেগে তড়িদাহত হয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আরও পড়ুনঃ বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে নাবালিকাকে ধ.র্ষণ, সারা শরীরে কা.মড়ের দাগ
জানা গেছে, আজ সকাল ৬টায় উৎসব উপলক্ষে হৈ হৈ করে শোভাযাত্রা বার করার সময় লোহার রডে বিদ্যুতের হাই টেনশন তার লেগে যায়। তাতেই ঘটে যায় বড়সড় বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চার জনের। জখমদের চিকিৎসার জন্য বোকারোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে ন’জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।



প্রসঙ্গত, গত মাসে ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে উল্টোরথ যাত্রার সময় রথের চূড়া একটি উঁচু বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সেটিতে আগুন লেগে যায়। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় তিন শিশু, তিন মহিলা-সহ মোট সাত জনের। গুরুতর জখম হন ১৬ জন।এবার মহরমের শোভাযাত্রাতেও বিপত্তি।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...