Friday, June 26, 2026

বিজেপির সর্বভারতীয় পদ হারালেন দিলীপ ঘোষ! এবার কি কেন্দ্রের মন্ত্রিত্ব?

Date:

Share post:

বিজেপির জাতীয় কমিটিতে ফের বড়সড় রদবদল। আর সেই বদলেই এবার পদ খোয়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। রাজ্য সভাপতি পদ থেকে সরানোর পর দলের সর্বভারতীয় সহ-সভাপতি পদ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নতুন তালিকা প্রকাশের পর দেখা গেল, সেই পদেও আর নেই তিনি। আপাতত তিনি শুধুই মেদিনীপুরের সাংসদ। দলের তরফে প্রকাশিত তালিকায় বাংলা থেকে শুধু অনুপম হাজরার ঠাঁই হয়েছে।

আজ, শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের ঘোষের কোনও পদেই নাম নেই। বিজেপি সূত্রে খবর, বার বার তাঁর মুখে লাগাম পরানোর চেষ্টা সত্ত্বেও দিলীপ তাতে কান দেননি। এই কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরানো হল। বিজেপির অন্য শিবিরের মত, যে হেতু সামনেই লোকসভা নির্বাচন, তাই সাংসদ দিলীপকে নিজের এলাকায় সময় দেওয়ার সুযোগ করে দিতে সর্বভারতীয় দায়িত্ব থেকে সরানো হয়েছে। আবার একটি মহল মনে করছে, সুকান্ত-শুভেন্দু গোষ্ঠী কলকাঠি নাড়িয়ে পদ খেয়ে নিলেন দিলীপের।

দিলীপকে সর্বভারতীয় দায়িত্ব থেকে সরিয়ে কি এবার কেন্দ্রের মন্ত্রী করা হবে?কিন্তু সেক্ষেত্রে আগে কেন্দ্রীয় মন্ত্রী করে পরে দলীয় পদ থেকে সরানো হয়। তবে মন্ত্রী ঘোষণা না করে আগেই দিলীপকে সর্বভারতীয় পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্যে অন্য ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল।

দিলীপ ঘোষ অবশ্য অন্য কথা বলছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেন, “আমি এখনও কোনও চিঠি পাইনি। তবে এটা শুনেছি যে, দলের সাংসদদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। সেটা লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই। সাংসদরা যাতে নিজের নিজের এলাকায় বেশি করে সময় দিতে পারেন, তাই এই পদক্ষেপ।”

তবে দিলীপের দাবি পুরোপুরি ঠিক নয়। নড্ডার ঘোষিত নতুন সর্বভারতীয় কমিটিতে বেশ কয়েক জন সাংসদ রয়েছেন। সর্বভারতীয় সহ-সভাপতি পদে রয়েছেন আরও তিন জন সাংসদ। সেক্ষেত্রে দিলীপ ঘোষের ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত কেন সেই প্রশ্নই উঠছে গেরুয়া শিবিরের অন্দরে।

আরও পড়ুন:মহরমের শোভাযাত্রায় লোহার রডে তার লেগে মর্মা.ন্তিক মৃ.ত্যু ৪ জনের,জ.খম বহু

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...