Tuesday, June 23, 2026

ফের একটানা বৃষ্টিতে জলমগ্ন রাজধানীর রাজপথ, চোখরাঙাচ্ছে যমুনার জলস্তর

Date:

Share post:

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। চোখরাঙাচ্ছে যমুনার জলস্তরও। এরইমধ্যে শনিবার সকালেও ভারী বৃষ্টিতে ভিজল রাজধানী। যার জেরে রাজধানীর রাজপথ এখন জলমগ্ন।জল জমেছে একাধিক এলাকায়। দিনভর বৃষ্টি হবে বলে আগেই জানিয়েছে মৌসম ভবন। নতুন করে এই ভারী বর্ষণের জেরে দিল্লিবাসীর কপালে ফের চিন্তার ভাঁজ।

আরও পড়ুনঃ তীব্র ভূমি.কম্পে কাঁপল আন্দামান-নিকোবর

দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রাম এলাকাতেও শনিবার সকালে বৃষ্টি হয়েছে। তবে দিল্লির মাথাব্যথা যমুনার জল। কেন্দ্রীয় জল কমিশন সূত্রে খবর, পুরাতন রেলওয়ে ব্রিজ এলাকায় সকাল ৬টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৩৬ মিটার। যমুনার বিপদসীমা ২০৫.৩৩ মিটার। ফলে বিপদসীমার সামান্য উপরে রয়েছে যমুনার জলস্তর। দুপুর ২টোয় এই জলস্তর কিছুটা নেমে ২০৫.৩ মিটার ছুঁতে পারে।


কিছু দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে দিল্লির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল।এমনকি, জল সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট।আবার নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় ফের বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...