Saturday, April 4, 2026

চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে সং.কট পুরোপুরি কাটেনি

Date:

Share post:

শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত পর্যবেক্ষণে থাকার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Former CM Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার (Health condition) সামান্য উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তন্দ্রাচ্ছন্ন হলেও ডাকলে সাড়া দিচ্ছেন তিনি। যদিও শ্বাসনালী আর ফুসফুসের সংক্রমণের কারণে এখনই পুরোপুরি নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না বলেই মত চিকিৎসকদের।

বাই ল্যাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। হাইডোজের অ্যান্টিবায়োটিক প্রভাব ফেলছে কিডনিতে, স্বাভাবিকের থেকে সামান্য বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ৩ দিন কার্যত অভুক্ত ছিলেন বুদ্ধবাবু। শরীরে কমেছে জলের পরিমাণ। তাই স্যালাইন দেওয়া হচ্ছে। রাইলস টিউবের মাধ্যমে তাঁকে খাওয়ানো সম্ভব হয়েছে। হাসপাতালে রয়েছেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন ভট্টাচার্য। আজ সকাল থেকেই বাম দলের বিভিন্ন নেতারা বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান। বর্ষীয়ান নেতা বিমান বসু থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীকে আজ দেখা যায়। গতকাল রাতে বিজেপির সুকান্ত মজুমদার এবং শমীক ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন। টুইট করে তাঁর সুস্থতা কামনা করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

 

বেশ কিছু পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় বুকে সিটি স্ক্যানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু আজ এই পদ্ধতি কতটা করা সম্ভব তা নিয়ে দুপুরে মেডিক্যাল বোর্ডের একটি বৈঠক হয়।বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে বিমান বসু বলেন “নতুন কোনও কথা নেই। সূর্যকান্ত মিশ্র বোর্ডের বৈঠকে ছিলেন। চিকিৎসকরা প্যারামিটারগুলি দেখছেন। নতুন কিছু নেই তাতে। তবে অবশ্যই কালকের থেকে উন্নতি হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি” । গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে বলে দাবি সূর্যকান্ত মিশ্রর। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই মুহূর্তের ব্লাড প্রেসার ১৪০/৮০, অক্সিজেন স্যাচুরেশন ৯৮% মতো রয়েছে। শনিবার থেকে যে তন্দ্রাভাব ছিল সেটাও অনেকটা কমেছে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...