Saturday, April 11, 2026

মায়ানমারের অবৈ.ধ অনুপ্রবেশকারী আটকাতে বড় সিদ্ধান্ত মণিপুর সরকারের

Date:

Share post:

যত সময় যাচ্ছে মণিপুর (Manipur) নিয়ে বিক্ষোভের আগুন জ্বলছে গোটা দেশে। কেন পরিস্থিতির নিয়ন্ত্রণে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে না কেন্দ্রের বিজেপি সরকার (BJP Government) তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে বড় সিদ্ধান্ত মণিপুর সরকারের (Government of Manipur)। কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মাঝেই এবার মায়ানমারের অবৈধ অনুপ্রবেশকারীদের (Illegal immigrants from Myanmar) বায়োমেট্রিক তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর (State Home Department)।

মায়ানমার মণিপুর সীমান্তের দিকে আগে থেকেই কড়া নজর রেখেছিল এন বীরেন সিংয়ের সরকার। এই সীমান্ত ব্যবহার করে মণিপুরবাসীদের একাংশের বিরুদ্ধে মাদক কারবারিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশকারীরা এই রাস্তা ধরেই ভারতে আসছে বলে খবর ছিল। শনিবার মণিপুরের স্বরাষ্ট্র দফতরের জয়েন্ট সেক্রেটারি পিটার সালাম এক বিবৃতিতে জানিয়েছেন যে, মায়ানমার থেকে মণিপুরে অবৈধভাবে অনুপ্রবেশকারীদের বায়োমেট্রিক নথি সংগ্রহ শেষ হওয়া অবধি মণিপুরের সমস্ত জেলায় এই অভিযান চালানো হবে। ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে তা শেষ করা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু এই মুহূর্তে মণিপুরের যা অবস্থা তাতে সরকারের এই সিদ্ধান্ততে কী পরিস্থিতির অবনতি হতে পারে, এখন সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

 

 

 

Related articles

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...