Friday, April 24, 2026

তরুণ ব্রিগেডেও পরিবর্তন চাইছে আলিমুদ্দিন, SFI শীর্ষ নেতৃত্বে রদবদলের জল্পনা

Date:

Share post:

অনেক চেষ্টা করেও শূন্যর গেরো কাটছে না। পক্ককেশের কারণেই ভরাডুবি বলে অভিযোগ রটায় নতুন মুখের উপর যোগ দিয়েছে সিপিআইএম (CPIM)। এবার সেই তরুণ ব্রিগেডের নেতৃত্ব বদল করতে চাইছে আলিমুদ্দিন (Alimuddin)। আগামী বছর জানুয়ারিতেই এসএফআইয়ের (SFI) রাজ্য সম্মেলন হতে পারে। আর সেখানেই ছাত্র সংগঠনের সভাপতি ও সম্পাদক পদে রদবদল হতে পারে বলে সূত্রের খবর।

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya) ও সভাপতি প্রতীক উর রহমানকে (Pratik Ur Rahaman) দায়িত্ব থেকে সরিয়ে সেখানে নতুন মুখ আনার পরিকল্পনা চলছে। পার্টির ছাত্র ফ্র্যাকশন কমিটির বৈঠকে তাঁরা নিজেরাই দায়িত্ব ছাড়তে চেয়েছেন বলে সূত্রের খবর। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) উপস্থিতিতে দলের ছাত্র ফ্র্যাকশন কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, এসএফআইয়ের রাজ্য সম্মেলন জানুয়ারির ১৫ থেকে ৩১ তারিখের মধ্যে হবে। তবে এখনও জায়গা ঠিক হয়নি।

সব রাজনৈতিক দলের নজরই লোকসভা ভোটে। তার আগেই ছাত্র সংগঠনে রদবদল প্রক্রিয়া সেরে নিতে চাইছে আলিমুদ্দিন। নতুন প্রজন্মকে শাখা সংগঠনের মাধ্যমে তুলে এনে আরও বেশি করে দলের মধ্যে সক্রিয় করতে চাইছে সিপিএম। সেপ্টেম্বরই এসএফআইয়ের বর্তমান রাজ্য কমিটির মেয়াদ শেষ হচ্ছে। সম্পাদক ও সভাপতি পদে সৃজন ও প্রতীক উর দুজনেই ৪বছর রয়েছেন। এর পরিস্থিতিতে তাদের জায়গায় নতুন মুখ আনাতে চাইছে দল। দৌড়ে রয়েছেন এসএফআইযের কলকাতা জেলা সম্পাদক দেবাঞ্জন দে, দক্ষিণ ২৪পরগনার ছাত্র নেতা ঋজুরেখ দাশগুপ্ত। বর্ধমানের ছাত্র নেতা অনির্বাণ চৌধুরীর নামও শোনা যাচ্ছে। তবে, এখনও কোনও নাম চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন- হিং.সা থামানোর লক্ষণ নেই! মণিপুর-ভাগের ‘আজব দাবি’ তুলে বিপাকে বিজেপি বিধায়ক  

 

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...