Monday, April 13, 2026

সিরিজে সমতা আনল ক‍্যারিবিয়ানরা, ৬ উইকেটে হারল ভারতীয় দল

Date:

Share post:

সিরিজ সমতায় আনল ওয়েস্ট ইন্ডিজ। শনিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে ৬ উইকেটে হারল রোহিত শর্মা-বিরাট কোহলি হীন ভারতীয় দল। তিন ম‍্যাচের একদিনের সিরিজে ফলাফল ১-১। ক‍্যারিবিয়ানদের হয়ে দুরন্ত ইনিংস সাই হোপের। ৬৩ রানে অপরাজিত থেকে ম‍্যাচের সেরা তিনি।

প্রথম ম‍্যাচে দুরন্ত জয় পাওয়ায় পর, দ্বিতীয় ম‍্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট-রোহিতকে। দ্বিতীয় ম‍্যাচে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট-ইন্ডিজ। প্রথমে ব‍্যাট করতে নেমে ১৮১ রান করেন ভারতীয় দল। ভারতের হয়ে একমাত্র রান পান ইশান কিষান। ৫৫ রান করেন তিনি। ৩৪ রান করেন শুভমন গিল। সঞ্জু স‍্যামসন করেন ৯ রান। ২৪ রান করেন সূর্যকুমার যাদব। ক‍্যারিবিয়ানদের হয়ে তিনটি করে উইকেট নেন মোতি এবং রোমারিও। দুটি উইকেট নেন আলজারি জোসেপ। একটি করে উইকেট নেন জডন, ইয়ানিক কারিয়া।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় ক‍্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সাই হোপ। ৬৩ রানে অপরাজিত তিনি। ৩৬ রান করেন মায়ার্স। কার্টি ৪৮ রানে অপরাজিত। বল হাতে ব‍্যর্থ ভারতীয় বোলাররা। তিনটি উইকেট নেন শার্দুল ঠাকুর। একটি উইকেট নেন কুলদীপ যাদব।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...