Saturday, June 27, 2026

মণিপুরে শান্তি ফেরানোর দাবিতে রাজপথে মোমবাতি মিছিল, বিজেপিকে তুলোধনা তৃণমূলের

Date:

Share post:

জাতিদাঙ্গায় অশান্ত মণিপুর নিয়ে সংসদের বাদল অধিবেশনে বারবার সরব হয়েছেন বিরোধীরা। এই ইস্যুতে মণিপুর সরকার থেকে কেন্দ্রে মোদি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। যার জেরে উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষই।

মণিপুরে শান্তি ফেরার জন্য উল্লেখযোগ্য কোনও পদক্ষেপ করেনি কেন্দ্র বলেই দাবি করা হচ্ছে বারবার। এমন পরিস্থিতিতে মণিপুরে মহিলাদের উপর  অত্যাচারের প্রতিবাদে এবং  শান্তি ফেরানোর ডাক দিয়ে কলকাতার রাজপথে রবিবার বিরাট মিছিল করে তৃণমূল। হাজরা মোড় থেকে শুরু হয়ে একাডেমি অফ ফাইন আর্টস পর্যন্ত এই মিছিলে পা মেলান অসংখ্য মানুষ।

এই মোমবাতি মিছিলে পা মেলান যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ। সেখান থেকে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।
তিনি বলেন, জ্বলছে উত্তরপূর্ব ভারতের সুন্দর রাজ্য মণিপুর। উত্তপ্ত হয়ে রয়েছে গোটা রাজ্য, দফায় দফায় সংঘর্ষ চলছে, আগুন জ্বলছে, মোকাবিলায় রাস্তায় নেমেছে সেনা এবং আধাসেনা। কিন্তু তার পরেও সামলাতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার।আয়তনের দিক থেকে মণিপুর রাজ্যের ১০%। রাজ্যের ১৬টি জেলার মধ্যে ৫টি এই উপত্যকায়। কিন্তু এই উপত্যাকাতেই বসবাস করে জনসংখ্যার প্রায় ৬০% মানুষ। এদের বেশিরভাগই মেইতেই জনজাতির মানুষ। মণিপুর প্রায় ৩৪-টি ছোট বড় নানা জনগোষ্ঠীর বাসভূমি। মণিপুরবাসীদের মধ্যে এরা প্রায় ৪০%। এদের সিংহভাগই নাগা ও কুকি সম্প্রদায়ের। অবিলম্বে মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে হবে। অথচ বিজেপি সরকার চায় এই দাঙ্গা লেগে থাকুক । এর বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...