Tuesday, March 31, 2026

“লজ্জা করে না বিজেপির টাকায় গু.লি চালান!” নাম না করে নওশাদকে তো.প মমতার

Date:

Share post:

আজ, সোমবার ছিল বিধানসভার (Assembly) ঘটনা বহুল একটি। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একের পর এক বক্তব্য রাখলেন বিভিন্ন ইস্যুতে। একইসঙ্গে আক্রমণ করলেন বিরোধীদের। তারই মাঝে এদিন ফের একবার পঞ্চায়েত ভোটকে (Panchayat Election) কেন্দ্র করে ভাঙড়ের অশান্তি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী নাম না করে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui) তোপ দাগেন। তিনি বলেন, “লজ্জা করে না বিজেপির টাকায় গুলি চালান।” আগেও ভাঙড়ের হিংসা নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সম্প্রতি, এই বিষয়ে নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “৭০ হাজার বাংলার পুলিশ ছিল। দিল্লির পুলিশ ছিল ৮০ হাজার। ৭১ হাজার বুথে ভোট হল, তিনটে জায়গায় গোলমাল হল। একটা ভাঙড়, যেখানে ওই হাঙররা গণ্ডগোল করেছে।” সোমবারও নাম না করে নওশাদকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, “ভাঙড়ে তো আপনি হাঙর।”

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। তার মধ্যে বেশিরভাগই তৃণমূলের সমর্থক। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির ছিল আইএসএফের দিকে।

 

 

 

 

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...