Saturday, April 4, 2026

৫ অগাস্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির উপর হাই কোর্টের স্থগিতাদেশ

Date:

Share post:

আগামী ৫ অগাস্ট বিজেপি(BJP) নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ওপর কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলের(TMC) তরফে ঘোষিত এই কর্মসূচির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার সেই মামলার শুনানিতে তৃণমূলের কর্মসূচির উপর স্থগিতাদেশ দেওয়া হলো। পাশাপাশি এই মামলায় এদিন শাসক দলের কোনও বক্তব্য শুনতে রাজি হয়নি আদালত। তাদের বক্তব্য হলনামা আকারে পেশ করতে বলা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে।

একুশ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরায়ের ডাক দিয়েছিল তৃণমূল। শাসক দলের বক্তব্য ছিল, বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র আটকে দেওয়ার রাজ্য বিজেপির ছোট বড় নেতারা বুক ফুলিয়ে দাবি করেছিল তারাই আটকে দিয়েছে বাংলার প্রাপ্য। যার জেরেই একুশের মঞ্চ থেকে ঘোষণা করা হয়, ৫ অগাস্ট ব্লক স্তরের বিজেপি নেতাদের বাড়ি ঘেরা করা হবে। যদিও বিজেপি নেতাদের যাতে কোনওরকম সমস্যা না হয় তার জন্য বাড়ি থেকে ১০০ মিটার দূরে হবে এই কর্মসূচি। এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা দায়ের করেছিল বিজেপি। সেই মামলাতেই সোমবার তৃণমূলের এই কর্মসূচির ওপর স্থগিতাদেশ দিল আদালত।

সোমবার মামলার শুনানিতে ২১ জুলাই প্রসঙ্গ তুলে আনেন বিচারপতি। বলেন, ২১ জুলাই গোটা দিন নষ্ট হয়েছে, আদালত স্তব্ধ হয়ে গিয়েছিল। আমরা সাড়ে ১১টার মধ্যে চলে যেতে বাধ্য হয়েছি। আইনজীবীরা আসতে পারেননি, আদালতের কর্মীরা ট্রেন ধরতে পারেননি’। এরপরই শাসক দলের তরফে আদালতে জানানো হয়, ৫ অগাস্টের কর্মসূচিতে সাধারণ মানুষের কোনও অসুবিধে হবে না। তবে শাসক দলের কোনও বক্তব্য শুনতে রাজি হননি বিচারপতি। তিনি পাল্টা প্রশ্ন করেন, “অসুবিধে যে হবে না সেটা কে নিশ্চিত করবে? ২১ জুলাই আপনি আদালতে আসতে পেরেছিলেন?” এরপর আইনজীবীদের কোনও বক্তব্য না শুনে বিচারপতি স্পষ্ট জানান, আগামী ১০ দিনের মধ্যে সব পক্ষ এ বিষয়ে নিজেদের বক্তব্য হলফনামা পেশ করে জানাবেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...