Saturday, April 4, 2026

“লোকসভা ভোটে হেরে বিদেশ পালাবেন মোদি”, কটাক্ষ লালুর

Date:

Share post:

বছর পেরোলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই সময়ে দিল্লির মসনদে কারা বসছে, তা ঠিক হয়ে গিয়েছে। তার আগে কেন্দ্রের শাসক দল বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ভবিষ্যতবাণী দিয়ে দিলেন আরজেডি প্রধান বর্ষীয়ান রাজনীতিবিদ লালুপ্রসাদ যাদব।

তাঁর দাবি, ২০২৪ লোকসভা ভোটে গো-হারা হারবে বিজেপি। শুধু তাই নয়, নিজের কেন্দ্র থেকে হেরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মোদি নিজেও সেটা বুঝতে পেয়েছেন। তাই এখন থেকেই বিদেশে ঠাঁই খুঁজছেন, ঘন ঘন বিদেশ যাত্রা করছেন।

ভারতীয় রাজনীতির অন্যতম বর্ণময় চরিত্র দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। কিডনির অসুখ রয়েছে তাঁর।বর্তমানে অবশ্য খানিকটা সুস্থু। বহুদিন পর ছেলে তথা বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব আয়োজিত একটি অনুষ্ঠান যোগ দেন। সেখানেই দাবি করেন, ভোটে হারবেন বুঝে দেশ ছাড়ার ছক কষছেন মোদি। লালুর কথায়, “মোদিই দেশ ছাড়ার পরিকল্পনা করছেন। ঘন ঘন বিদেশ সফর করছেন তিনি। এমন একটা জায়গা খুঁজছেন যেখানে বসে শান্তিতে পিজ্জা, মোমো এবং চাউমিন খাওয়া যায়।”

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...