Wednesday, June 24, 2026

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচে বদল, হতে পারে ১৪ অক্টোবর : সূত্র

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই হাইভোল্টেজ টুর্নামেন্ট। এই প্রতিযোগিতায় সবার নজর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম‍্যাচের দিকে। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে সূত্রের খবর, নিরাপত্তার কারণে বদল করা হবে এই ম‍্যাচের দিন। এছাড়াও ২-৩ সদস্য বোর্ড বিশ্বকাপের সময়সূচীতে কিছু পরিবর্তন করার জন্য আবেদন করেছে। তাই বিশ্বকাপের সূচিতে ফের আসতে চলেছে পরিবর্তন।

সূত্রের খবর, ভারত-পাকিস্তানের মধ্যে এই ম্যাচটি একদিন আগে অর্থাৎ ১৪ অক্টোবর খেলা হতে পারে। নবরাত্রি উৎসবের প্রথম দিন ১৫ অক্টোবর।সম্প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সেক্রেটারি জয় শাহ বলেছিলেন, এই বছর ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের সময়সূচীতে পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে। তার মধ‍্যে ভারত-পাকিস্তান ম‍্যাচ রয়েছে। নিরাপত্তার কারণে এই ম‍্যাচ পরিবর্তন করা হবে। এছাড়াও ২-৩ সদস্য বোর্ড বিশ্বকাপের সময়সূচীতে কিছু পরিবর্তন করার জন্য আবেদন করেছে।

১৫ অক্টোবর নবরাত্রি। ফলে নবরাত্রি উৎসবের কারণে তারিখ পরিবর্তনের জন্য বিসিসিআইকে আবেদন করেছেন নিরাপত্তা সংস্থাগুলো। এই নিয়ে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, এজেন্সিগুলো এ বিষয়ে আমাদের জানিয়েছে এবং আমরা আলোচনা করছি, শিগগিরই সিদ্ধান্ত নেব। তবে বিশ্বকাপ চলাকালীন শুধু নবরাত্রিই নয়, দীপাবলি, দশেরার মতো উৎসবও আসতে চলেছে।

আরও পড়ুন:ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন প্রসাদ, কী বললেন তিনি?

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...