Tuesday, June 23, 2026

হামলা চালালো কারা? রেখা পাত্রর মামলায় পুলিশকে খোঁজার নির্দেশ আদালতের

Date:

Share post:

থানার বাইরে ব্যারিকেড সরালো কারা। তৃণমূল নেতার বাড়িতে হামলাকারীদেরও দ্রুত ধরার নির্দেশ পুলিশকে দিল কলকাতা হাইকোর্ট। ৬ মে সন্দেশখালিতে গণ্ডগোলের জেরে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় হামলাকারীদের খোঁজার স্পষ্ট নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সেই সঙ্গে নির্বাচন পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে।

সন্দেশখালি নিয়ে বিজেপির চক্রান্ত ফাঁসের ভিডিও ভাইরাল হওয়ার পর রাজনীতির মঞ্চে চাপে বিজেপি। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ। এরপরই চক্রান্তের অভিযোগ তুলে থানা ঘেরাও ও তৃণমূল কর্মীর বাড়ি ঢুকে হামলা চালানোর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সন্দেশখালি থানার পুলিশ। এফআইআর দায়ের হয় বিজেপি প্রার্থী রেখা পাত্রর নামেও। এর পাল্টা তাঁর নামে কটি মামলা হয়েছে ও রক্ষাকবচের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রেখা পাত্র।

সেই মামলায় মঙ্গলবার আদালত নির্দেশ দেয় ১৪ জুন পর্যন্ত এই এফআইআর-এ রেখা পাত্রর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। সেই সঙ্গে হামলা ও থানার বাইরে ব্যারিকেড কারা ভেঙেছিল তাঁদের দ্রুত খোঁজার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। সেই সঙ্গে তৃণমূল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে হামলার ঘটনায় যুক্তদের দ্রুত খুঁজে বের করারও নির্দেশ দেওয়া হয়।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...