Saturday, April 4, 2026

ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন প্রসাদ, কী বললেন তিনি?

Date:

Share post:

এবার ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে ভারতীয় দল। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে হারের মুখ দেখে রাহুল দ্রাবিড়ের দল। যদিও সেই ম‍্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ক‍্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম‍্যাচে হারতেই ভারতীয় দলকে কটাক্ষ করেন প্রসাদ।

ক‍্যারিবিয়ানদের কাছে দ্বিতীয় ম‍্যাচ হারতেই, প্রসাদ টুইট করে লেখেন,” টেস্ট ক্রিকেট বাদ দিলে ভারত ক্রিকেটের বাকি দু’টি ফর্ম‍্যাটে শেষ কয়েক বছরে খুবই সাধারণ। বাংলাদেশের বিরুদ্ধে শেষ সিরিজে হেরেছে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। শেষ দু’টি টি-২০ বিশ্বকাপেও খারাপ খেলেছে। না আমরা ইংল্যান্ডের মতো আকর্ষণীয় ক্রিকেট খেলছি, না পুরনো অস্ট্রেলিয়ার মতো বিধ্বংসী ক্রিকেট। আমাদের টাকা আছে, ক্ষমতা আছে, কিন্তু আমরা তা-ও সাধারণ মানের ক্রিকেটারদের নিয়ে মেতে আছি। আমরা একেবারেই চ্যাম্পিয়নের মতো খেলছি না। সব দলই জিততে চায়, ভারতও চায়। কিন্তু ওদের ব্যবহার এবং খেলার ধরনই পতনের কারণ।”

এই মুহূর্তে ক‍্যারিবিয়ান সফরে রয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। টেস্ট সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। তবে তিন ম‍্যাচের একদিনের সিরিজে প্রথমটিতে জয়, দ্বিতীয়টিতে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। সেই ম‍্যাচে দলকে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। কারণ সেই ম‍্যাচে বিশ্রাম দেওয়া হয় রোহিত-বিরাটকে।

আরও পড়ুন:প্রথম প্রস্তুতি ম‍্যাচে জয় পেল লাল-হলুদ, ইস্টবেঙ্গলের হয়ে গোল মন্দার-লালচুংনুঙ্গার

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...