Friday, April 3, 2026

পরিষ্কার আকাশে অপূর্ব কাঞ্চনজঙ্ঘা! উত্তরে রোদ, দক্ষিণে বৃষ্টি

Date:

Share post:

টানা ৬০ দিন পর চেনা সৌন্দর্যে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha)। বৃষ্টি কমতেই মেঘ মুক্ত রোদ ঝলমলে আকাশে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘার অপূর্ব রূপ। খুশি পর্যটকরা। হাসি ফুটেছে উত্তরবঙ্গবাসীর মুখেও। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Department) বলেছে আগামী তিন দিন উত্তরবঙ্গের (NorthBengal) জেলাগুলিতে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি (Rain ) চলবে। যদিও তাতে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

কথায় বলে আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। কিন্তু শ্রাবণের অঝোর ধারা নিয়মিতভাবে চোখে পড়ছে না দক্ষিণবঙ্গে। সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। তবে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি থাকবে। উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...