Sunday, June 14, 2026

বিশ্বের ১০০ বছরের সেরা সিনেমার তালিকায় সত্যজিতের ‘পথের পাঁচালী’

Date:

Share post:

বাঙালি মাত্রই আবেগপ্রবণ, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য, সিনেমা এই সবকিছুকে ঘিরে এক অদ্ভুত রকমের উন্মাদনা লক্ষ্য করা যায় প্রত্যেক বাঙালির মনে। সাহিত্যমনস্ক প্রতিটি বাঙালি ঘরে যেমন রবীন্দ্রনাথ (Rabindranath Tagore) আছেন ঠিক তেমনি বিনোদনের কথা এলে সবার আগে ‘আইকন’ সত্যজিতের (Satyajit Ray) কথাই মনে করে বাংলা (West Bengal)। বঙ্গের ‘মানিক বাবু ‘কে কুর্নিশ করে গোটা বিশ্ব, ২০২৩ সালেও তার প্রমাণ মিলল। সারা বিশ্বে ১০০ বছরের সেরা সিনেমার তালিকায় স্থান পেল ‘পথের পাঁচালী’ (Pother Panchali)। সম্প্রতি টাইম ম্যাগাজিনের (Time Magazine) পক্ষ থেকে বিশ্বের সেরা ১০০ টি সিনেমার তালিকা প্রকাশ করা হয়। সেখানেই দেখা গেল সত্যজিৎ রায় পরিচালিত ‘পথের পাঁচালী’র (Pather Panchali) নাম।

গত ১০০ বছরের সেরা সিনেমার তালিকায় বিশ্বের কিংবদন্তি সমস্ত পরিচালকদের সিনেমার মধ্যে উজ্জ্বল হয়ে রয়েছে পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ‍্যোপাধ‍্যায়ের উপন‍্যাস অবলম্বনে ১৯৫৫ সালে মুক্তি পায় ছবিটি। এর জন্যই প্রথম অস্কার পুরস্কার জিতে নেন সত্যজিৎ রায়। এর আগে ব্রিটিশ ম‍্যাগাজিন ‘সাইট অ্যান্ড সাউন্ড’ এর এক সমীক্ষায় সারা বিশ্বের চিরকালীন সেরা ১০০ টি ছবির মধ‍্যে জায়গা করে নিয়েছিল পথের পাঁচালী। এবার টাইমস ম্যাগাজিনেও নিজের জায়গা পাকা করল এই ক্লাসিক ছায়াছবি। ১৯২০-২০২০ এই সময়কালে বেশকিছু মাস্টারপিস তৈরি হয়েছে বিনোদন জগতে। বছরের পর বছর কেটে গেলেও এইসব ক্লাসিক সিনেমাগুলো যদি এখনো দেখানো হয় তাহলে সেই প্রথম বারের মতোই মুগ্ধ করে দর্শকদের। পথের পাঁচালী ছাড়া অন্যান্য যেসব ছবি এই তালিকায় স্থান পেয়েছে তার মধ্যে রয়েছে ‘দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি’, ‘বাইসাইকেল থিভস’, ‘সেভেন সামুরাই’, ‘দ্য গডফাদার পার্ট টু’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ এর মতো বেশ কিছু অনবদ্য সিনেমা।

 

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...