Monday, April 6, 2026

মন্তব্য কীসের ইঙ্গিত! কবিতায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তীব্র কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguli) বিভিন্ন সময়ের পর্যবেক্ষণ নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল হয়েছে। বিশেষ করে এজলাসে বসে তাঁর কথা মন্তব্য ঘিরে শাসক-বিরোধী তরজায় খরচ হয়েছে অনেক নিউজ প্রিন্ট-এয়ার টাইম। এবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন সময়ের করা মন্তব্যের কোলাজ নিজের ফেসবুক পেজে (Face book Page ) পোস্ট করলেন তৃণমূলের (TMC) আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharjee)। সঙ্গে কবিতা লিখে তীব্র কটাক্ষ করেন তিনি।

ছবি পোস্ট করে দেবাংশু লেখেন,
“আস্তে আস্তে খুলছে মুখোশ
নগ্ন হয়েছে ন্যায়ের রূপ..
মুখ খোলো যদি, ভীষণ শাস্তি!
তাইকি আমরা রয়েছি চুপ?”

কী প্রেক্ষিতে এই কবিতা?
বিভিন্ন সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বিভিন্ন মন্তব্য করেন। কখনও তিনি প্রধানমন্ত্রীর কাছে সিবিআইয়ের বিরুদ্ধে নালিশ করতে চান, কখনও যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া নিতে বলেন, আবার কখনও বাংলার সরকারি স্কুল আদানির কাছে বেচে দিতে বলেন। এর থেকেই প্রমাণ হয়, গেরুয়া লাইনেই চলছেন তিনি- অভিযোগ রাজনৈতিক মহলের। সেই কথার ইঙ্গিতই নিজের পোস্টে দিয়েছেন দেবাংশু। একই সঙ্গে গত বছর করা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একটি মন্তব্যের কথাও লেখেন তৃণমূলের যুব নেতা। সেখানে তিনি প্রয়োজনে গান্ধী পরিবারের সম্পত্তির হিসেব চাওয়ার কথা বলেন- যেটা বিজেপি নেতাদের মুখের বুলি। এই সব দেখেই তাঁর সঙ্গে বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন শাসকদলের নেতারা। কটাক্ষ করে কবিতা লেখেন দেবাংশু।

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...