Tuesday, April 7, 2026

জমজমাট ইস্টবেঙ্গল দিবস, সংবর্ধনা কুয়াদ্রাতকে

Date:

Share post:

আজ ১ আগস্ট। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাতাদিবস। মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের ১০৪তম প্রতিষ্ঠাদিবস পালিত হল জমজমাট ভাবে। প্রতিবারের মতোই প্রথা মেনে সকাল বেলায় ক্লাব তাঁবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরীর প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালনের সূচনা করা হয় কেক কেটে। এরপর ক্লাবের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, তরুণ দে, বিকাশ পাঁজি, মিহির বসু সহ ক্লাবের অন্যান্য প্রাক্তন খেলোয়াড়রা।

এরপর বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, তাপস রায়, অরূপ রায়-সহ বিশিষ্ট অতিথিরা। শারীরিক অসুস্থতার কারণে ‘ভারত গৌরব’ সম্মান নিতে শহরে আসতে পারেননি রতন টাটা। তবে তাঁর কাছে গিয়ে সম্মান তুলে দেবে ক্লাব। জীবনকৃতি সম্মানে ভূষিত হলেন প্রাক্তন গোলরক্ষক তরুণ বোস এবং ক্রিকেটার অরূপ ভট্টাচার্য।

এদিন প্রয়াত মোনেম মুন্না-সহ ইস্টবেঙ্গলে খেলে যাওয়া বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটারদের সম্মানিত করল ক্লাব। ক্লেটন সিলভা বর্ষসেরা ফুটবলার ও নাওরেম মহেশ সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেলেন। ভিসা সমস্যায় শহরে আসতে পারেননি ক্লেটন। ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাতকে সংবর্ধনা দিলেন মেয়র ও ক্রীড়ামন্ত্রী। সমর্থকদের আশ্বাস দিয়ে স্প্যানিশ কোচের বার্তা, এবার ইস্টবেঙ্গলকে হারানো কঠিন হবে বাকি দলগুলোর।

আরও পড়ুন:সুনীলদের রেখেই এশিয়ান গেমসে দল ঘোষণা স্টিমাচের

 

 

 

Related articles

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...