Saturday, April 4, 2026

দেশের বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে ধাক্কা, কমলো ডলার সঞ্চয়

Date:

Share post:

বিদেশী মুদ্রা(foreign currency) সঞ্চয়ে জোর ধাক্কা খেলো ভারত। কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের(reserve Bank of India) তথ্য অনুযায়ী, গত জুলাই মাসের ২১ তারিখে শেষ হওয়া সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার ভাঁড়ারে এক ধাক্কায় সম্পদের পরিমাণ কমে গেল ১৯৮ কোটি ডলার। এর ফলে দেশের গচ্ছিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৭.০৩৫ বিলিয়ন মার্কিন ডলারে(US dollar)।

জানা গিয়েছে, এই রিপোর্ট প্রকাশের মাত্র এক সপ্তাহ আগেই দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় ১২.৭৪৩ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছিল । প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবর মাসে দেশের বৈদেশিক মুদ্রা ভান্ডার পৌঁছেছিল সর্বোচ্চ ৬৪৫ বিলিয়ন মার্কিন ডলারে। তারপর থেকেই লাগাতার ঘাটতি দেখা দেয় বিদেশি মুদ্রা ভান্ডারে। যার অন্যতম কারণ ছিল টাকার দামে ব্যাপক পতন। এই পরিস্থিতি সম্বন্ধিত অবশ্য বেশ কিছু পদক্ষেপ নেয় রিজার্ভ ব্যাংক। তাতে কিছুটা উন্নতি হলেও এখনো সেভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। যার সাম্প্রতিক তেমন রিপোর্ট বলছে, বৈদেশিক মুদ্রা ভান্ডারে ক্রমশ কমছে বিদেশি মুদ্রার পরিমাণ। অবশ্য রিজার্ভ ব্যাংক সূত্রে জানা গিয়েছে বৈদেশিক মুদ্রার পরিমাণ কমলেও গচ্ছিত সোনার পরিমাণ ৪১৭ মিলিয়ন মার্কিন ডলার বেড়েছে ২১ জুলাই শেষ হওয়া সপ্তাহে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...