Saturday, April 4, 2026

প্রথম বিশ্বযুদ্ধ থেকে প্রথম বিশ্বকাপ জয়ের সাক্ষী, প্রয়াত ১২৭ বছরের  বিশ্বের প্রবীণতম মানুষ

Date:

Share post:

প্রয়াত হলেন বিশ্বের প্রবীণতম মানুষ হোসে পাউলিনহো গোমেজ। ব্রাজিলের বাসিন্দা ছিলেন তিনি। ১২৭ বছর বয়েসে মারা গেলেন পাউলিনহো। ১৮৯৫ সালের ৪ অগাস্ট জন্মেছিলেন তিনি। জীবদ্দশায় দু দুটি বিশ্ব যুদ্ধ দেখেছেন, দেখেছেন ব্রাজিলের প্রথম ফুটবল বিশ্বকাপ জয়। সাত সন্তানের পিতা জোসে দেখছেন নিজের চতুর্থ প্রজন্মও। মাত্র এক সপ্তাহ বাদেই ছিল তাঁর ১২৮তম জন্মদিন। কিন্তু জানা যাচ্ছে, তার আগেই গত শুক্রবার প্রয়াত হন তিনি।

পরিবার সূত্রে দাবি, নিখিল বিশ্বের প্রবীণতম মানুষটির শেষের দিকে শারীরিক অঙ্গসমুহ কাজ করছিল না। তাঁর বয়েসের প্রমাণপত্র হিসেবে পাওয়া যায় তাঁর বিয়ের সংশাপত্র। তাতে দেখা যাচ্ছে ১৯১৭ তে বিয়ে হয় জোসের। ব্রাজিলের করেগো ডেল কাফেতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন তিনি। পশুপাখিদের সংসর্গ পছন্দ করতেন তিনি। তাই পশুপালনের পেশাকেই বেছে নেন তিনি। জানা গিয়েছে যে, মৃত্যুর ৪ বছর আগে অব্দি ঘোড়া চালাতেন নিয়মিত। ব্রাজিলের স্থানীয় খাবার খেতেন তিনি এবং একইসাথে মাঝেমধ্যে মদ্যপানও করতেন এমনই শোনা যাচ্ছে।

গিনেস বুকে ঠাঁই হয়নি তাঁর। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে প্রবীণতম ব্যাক্তির নাম উল্লেখ আছে ফ্রান্সের জেন ক্যালমেন্টের নাম, ১২২ বছর বয়সে তিনি মারা যান ১৯৯৭ সালে। আর এখনও জীবিত আয়ু সম্পন্ন মানুষের নাম হিসেবে উঠে এসেছে স্পেনের মারিয়া মোরেরার। বর্তমানে তাঁর বয়স ১১৫ বছর।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...