Saturday, April 4, 2026

সবে বরাত-করম পুজোতেও পুরো ছুটি: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সব ধর্মকে সমান শ্রদ্ধা প্রদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলায় বিভিন্ন ধর্মের প্রতি সম্মান জানিয়ে ছুটি দেন তিনি। এবার থেকে সবে বরাত এবং করম পুজোতেও (Sabe Barat-Karam Puja) পুরো ছুটি থাকবে- ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

বুধবার, নবান্নে (Nabanna) এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন সবে বরাত ও করম পুজোয় শর্তসাপেক্ষে ছুটি দেওয়া হত। কিন্তু ওই ২ উৎসবে পুরো ছুটি দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। সেই দাবি মেনে এবার ছুটি দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, “এতদিন পর্যন্ত রাজ্যে সবে বরাত এবং করম পুজোতে সেকশনাল হলিডে অর্থাৎ নির্দিষ্ট একটি শ্রেণির জন্য ছুটি থাকত। কিন্তু দীর্ঘদিন ধরেই এই ২ দিনে পূর্ণাঙ্গ ছুটি ঘোষণা করার দাবি উঠছিল। এবার থেকে এই দুই দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল।“ অর্থাৎ এই দুটি দিনে সমস্ত রাজ্য সরকারি কর্মীরাই ছুটি পেতে চলেছেন।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...