Monday, April 6, 2026

সৌদির আল নাসরে যোগ দিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে

Date:

Share post:

শেষ পর্যন্ত জার্মানির বায়ার্ন মিউনিখ ছেড়ে সৌদি আরবের আল নাসরে যোগ দিলেন সেনেগালের তারকা ফুটবলার সাদিও মানে। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলির দাবি, ৩ কোটি ইউরোতে তিন বছরের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাবে যোগ দিয়েছেন এই সেনেগাল তারকা। আল নাসরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় মানের দলে যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।জার্মান ক্লাব ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পরেই আল নাসরের সমর্থকদের উদ্দেশে এক ভিডিয়ো বার্তায় ৩১ বছর বয়সী সেনেগাল তারকা বলেছেন, ‘আপনাদের ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। খুব শিগগিরই দেখা হবে।’ তবে এভাবে যে বায়ার্ন ছাড়তে চাননি তাও স্পষ্ট করে দিয়েছেন মানে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘বায়ার্ন থেকে চলে যাওয়াটা আমাকে যন্ত্রণা দিচ্ছে। এভাবে ক্লাব থেকে বিদায় নিতে চাইনি।’
প্রসঙ্গত, ২০২১ সালে ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে দারুণ ছন্দে ছিলেন মানে। আর তা দেখেই গত বছর তিন বছরের চুক্তিতে সেনেগালের তারকা ফুটবলারকে দলে নিয়েছিলেন বায়ার্ন মিউনিখের কর্তারা। বুন্দেশলিগায় নিজের অভিষেক ম্যাচে গোলও পেয়েছিলেন মানে। কিন্তু কাতার বিশ্বকাপের মুখেই মারাত্মক চোট পান তিনি। ভেরডার ব্রেমেনের বিপক্ষে চোট পাওয়ার কারণে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। বায়ার্নের হয়েও ৯টি ম্যাচ মাঠে নামতে পারেননি মানে। দলের হয়ে ৩৮ ম্যাচে গোল করেছেন মাত্র ১২টি। প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে পারেননি সেনেগাল তারকা।মাঠে নেমে নিজেকে যেমন মেলে ধরতে পারেননি, তেমনই মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন মানে। জার্মান ফরোয়ার্ড লিরয় সানেকে ঘুষি মেরে ঠোঁট ফাটানোর ঘটনায় তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল বায়ার্ন কর্তৃপক্ষ।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...