Monday, April 6, 2026

আরও দৃঢ় হচ্ছে দুই বাংলার সম্পর্ক, চালু হচ্ছে কলকাতা-ঢাকা বাস পরিষেবা

Date:

Share post:

আরও দঢ় হতে চলেছে দুই বাংলার মধ্যে মৈত্রীর সম্পর্ক। এবার আরও কাছে বাংলাদেশ। কলকাতা-ঢাকা যাত্রীদের ভোগান্তি কমাতে বসিরহাট-ঘোজাডাঙা সীমান্ত দিয়ে খুব শীঘ্রই সরাসরি কলকাতা-ঢাকা বাস পরিষেবা চালু হতে চলেছে। বুধবার তারই মহড়া হল বসিরহাট ঘোজাডাঙা সীমান্তে। ঢাকা থেকে একটি বাস সরাসরি যাত্রীদের নিয়ে আসে বাংলাদেশের ভোমরা বর্ডারে। ঘোজাডাঙা হয়ে সরাসরি তাঁদের নিয়ে যাওয়া হয় কলকাতায়। ঠিক একই ভাবে কলকাতা থেকেও একটি বাসে করে যাত্রীদের ঘোজাডাঙায় নিয়ে এসে সেখান থেকে বাংলাদেশে ভোমরা সীমান্ত দিয়ে ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয় যাত্রীদের। তবে ঠিক কবে থেকে এই পরিষেবা শুরু হবে তা জানান হয়নি।

আরও পড়ুন- ৭০০ মাদ্রাসাকে স্বীকৃতি দেবে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...