Saturday, April 4, 2026

ডুরান্ডের ঢাকে কাঠি, কিক অফ করে উদ্বোধন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের উপস্থিতিতে সূচনা হয়ে গেল এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের। ১৩২ তম ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং সেনা বাহিনির উচ্চপদস্থ কর্তারা।শুরুতেই ভারতীয় সেনার পক্ষ থেকে দেশাত্মবোধক অনুষ্ঠান তুলে ধরা হয়। এরপর ভারতীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি তুলে ধরা হয়।

কথনও মহারাষ্ট্র, আবার বিহার, পাঞ্জাবের সংস্কৃতি প্রদর্শনী করা হয় ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে। পাশাপাশি পাঞ্জাব, গোর্খা, বিহার রেজিমেন্টের পক্ষ থেকে পারফরম্যান্স তুলে ধরা হয়। ৩০ মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মাঠে প্রবেশ করে সরাসরি ফুটবলারদের সঙ্গে পরিচয় পর্ব সারেন মমতা। কিক অফ করে টুর্নামেন্টের সূচনা করেন। ডুরান্ডের উদ্বোধনী অনুষ্ঠানেও মমতার মুখে উঠে এল ইন্ডিয়ার কথা।মমতা বলেন, ‘আমি অত্যন্ত খুশি ডুরান্ড কাপ কলকাতায় হওয়ায়। সেনা বাহিনির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ডুরান্ড কাপ হচ্ছে। আমি ইন্ডিয়ার সব দল এবং বাংলাদেশের সব দলকে শুভেচ্ছা জানাচ্ছি।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট, আমার শুভেচ্ছা রইল। সফল ভাবে হোক।’ ডার্বি ম্যাচে আসবেন কিনা প্রশ্ন করা হলে, মমতা বলেন, ‘বড় ম্যাচে আসব কিনা এখনও ঠিক করিনি। আমি না এলেও বাকি সবাই থাকবে।’ এবারের ডুরান্ড কাপের প্রথম ম্যাচ বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করেন আয়োজকরা। বেশ কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হল মোহনবাগান সুপার জায়ান্ট এবং বাংলাদেশের সেনা দল। দুই দলের ফুটবলারদের সঙ্গে পরিচিত হন মুখ্যমন্ত্রী।

চলতি ডুরান্ড কাপে ২৪টি দল অংশ নিচ্ছে। এরমধ্যে আইএসএলের ১২টি দল খেলছে। এ ছাড়া আইলিগের পাঁচটি দল খেলছে। ভারতীয় সেনার রয়েছে তিনটি দল। বাংলাদেশ, ভুটান ও নেপালের একটি করে দল এবং অসমের স্থানীয় একটি দল খেলছে প্রতিযোগিতায়। কলকাতা ছাড়াও এবার ডুরান্ড কাপ হচ্ছে গুয়াহাটি এবং কোকরাঝাড়ে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...