Wednesday, June 24, 2026

জ্ঞানবাপীতে সমীক্ষায় স্থগিতাদেশ চেয়ে এবার সুপ্রিম দ্বারস্থ মসজিদ কর্তৃপক্ষ

Date:

Share post:

তজ্ঞানবাপী মসজিদে(GyanBapi mosque) বৈজ্ঞানিক সমীক্ষার কাজ করতে পারবে এএসআই। স্থগিতাদেশ তুলে নিয়ে বৃহস্পতিবার এমনটাই জানিয়ে ছিল এলাহাবাদ হাইকোর্ট(Allahabad High Court)। আদালতের সেই রায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা দায়ের করল মসজিদ কর্তৃপক্ষ। হাইকোর্টের রায় আসার পর পরই শিশু আদালতের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ। এই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। জানা যাচ্ছে, প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি হবে মামলাটির।

গত ২১ জুলাই বারাণসীর (Varanasi) জেলা আদালত জানিয়ে দেয়, মসজিদের ওজুখানায় থাকা ‘শিবলিঙ্গ’ বাদে বাকি অঞ্চলের ‘বৈজ্ঞানিক সমীক্ষা’ করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই নির্দেশ মেনে শুরু হয় সমীক্ষার কাজ। কিন্তু সমীক্ষা স্থগিত করতে চেয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন জানায় জ্ঞানবাপী মসজিদের ম্যানেজিং কমিটি। শীর্ষ আদালতের নির্দেশেই এএসআই সমীক্ষার বিরোধিতা করে এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করে মসজিদ কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট ও এলাহাবাদ হাইকোর্ট একাধিকবার জ্ঞানবাপীতে বৈজ্ঞানিক সমীক্ষার নির্দেশ স্থগিত করে দেয়।

তবে বৃহস্পতিবার হাই কোর্ট রায় দেয়, জ্ঞানবাপীতে ASI-এর সমীক্ষা চলবে। বারাণসীর জেলা আদালত বৈজ্ঞানিক সমীক্ষার পিছনে উপযুক্ত যুক্তি দিয়েছে। সুবিচারের স্বার্থে জ্ঞানবাপী মসজিদে সমীক্ষার প্রয়োজন। ফলে খারিজ হয়ে যায় মসজিদ কর্তৃপক্ষের আরজি। এরপরই এই সমীক্ষার কাজে স্থগিতাদেশ যে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয় মসজিদ কর্তৃপক্ষ। একই সঙ্গে দ্রুত শুনানির আর্জি রাখা হয়েছে আদালতে। অন্যদিকে, জ্ঞানবাপীতে নিরাপত্তা মোতায়েন করার দাবিতেও একটি মামলা দায়ের হয়েছে বারাণসীর জেলা আদালতে।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...