Tuesday, March 31, 2026

কেন এসএসকেএমে চিকিৎসায় আপত্তি সুজয়কৃষ্ণ ভদ্রের, জানতে চায় হাইকোর্ট

Date:

Share post:

যতক্ষণ না এসএসকেএমের তরফ থেকে বলা হচ্ছে যে এই চিকিৎসা এই হাসপাতালে করা সম্ভব নয়, ততক্ষণ পর্যন্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয়তা খুঁজে পাচ্ছে না আদালত।অথচ এসএসকেএমে হার্ট সার্জারিতে আপত্তি রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। নিম্ন আদালতে আর্জি খারিজ হয়েছে আগেই। এবার হাইকোর্টও প্রশ্ন তুলল, বেসরকারি হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে। বর্তমানে এসএসকেএম চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র। তার দাবি, তিনি বেসরকারি হাসপাতালে করাবেন বাইপাস সার্জারি। কিন্তু এসএসকেএম কেন নয়? অসুবিধা কোথায়? বৃহস্পতিবার এমনই প্রশ্ন তুলেছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এই বিষয়ে ইডি-র কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই নির্দেশ দেবেন বিচারপতি।

ইডি সুজয়কৃষ্ণের জন্য বোর্ড গঠন করবে কি না, তা জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন বিকেল সাড়ে ৪টেয় আদালতে জানাবে ইডি।বিচারপতি উল্লেখ করেছেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে প্রথমে প্যারোলে গিয়েছেন, তারপর জামিন পেলে খারাপ বার্তা যাবে। তদন্তে সমস্যা হবে বলেও মন্তব্য করেছেন তিনি। স্ত্রী মারা যাওয়ায় গ্রেফতার হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যে প্যারোলে গিয়েছিলেন সুজয়কৃষ্ণ। বিচারপতি ঘোষ বলেন, “জামিন ছাড়াও হাসপাতালে চিকিৎসা সম্ভব। জামিন দিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে খারাপ বার্তা যাবে অন্য বন্দিদের কাছে।”

‘সুজয়কৃষ্ণ’র মেডিক্যাল রিপোর্ট আছে কি না, জানতে চেয়েছে আদালত। বিচারপতির প্রশ্ন, এসএস কেএম-এ কি এই চিকিৎসার ব্যবস্থা নেই? উনি যে চিকিৎসককে দেখান তিনি কি ওই বেসকারি হাসপাতালে বসেন? এসএসকেএম থেকে কি পরামর্শ দেওয়া হয়েছে ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসার করানোর?

প্রথমে মুকুন্দপুরের হাসপাতালে চিকিৎসা করাতে চেয়েছিলেন কাকু। বৃহস্পতিবার আলিপুরের হাসপাতালে চিকিৎসা করানোর আর্জি জানিয়েছেন। সুজয়কৃষ্ণের তরফে আইনজীবী কিশোর দত্ত বলেন, মামলাকারীর পেসমেকার বসানো আছে। সুপ্রিম কোর্টের একাধিক রায়ে বলা আছে বন্দি তাঁর নিজের পছন্দের হাসপাতালে চিকিৎসা করাতে পারেন। আপাতত ইডি-র রিপোর্টের অপেক্ষায় রয়েছে আদালত।

 

 

 

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...