Sunday, May 10, 2026

বোরখা পরা ছাত্রীকে কলেজে ঢুকতে বাধা, বিক্ষোভে উত্তাল মুম্বইয়ের এক কলেজ

Date:

Share post:

বোরখা(Burkha) পরে আসা ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল মুম্বইয়ের(Mumbai ) এক কলেজের বিরুদ্ধে। অভিযোগ, বোরখা এবং হিজাব পরা পড়ুয়ারা বুধবার সকালে কলেজে ঢোকার সময় গেটেই তাদের আটকে দেওয়া হয়। এই ঘটনায় উত্তল হয়ে ওঠে পরিস্থিতি। পড়ুয়াদের তরফে অভিযোগ করা হয় ধর্মীয় কারণেই এই কাণ্ড ঘটিয়েছে কলেজ কর্তৃপক্ষ। চেম্বুরে অবস্থিত এনজি আচার্য এবং ডিকে মারাঠে কলেজের এই ঘটনায় কলেজের গেটের সামনেই প্রতিবাদে ও ক্ষোভে ফেটে পড়েন ওই ছাত্রীরা।

জানা গিয়েছে, এদিন সকালে কলেজ খোলার পর বাকিদের কলেজে ঢুকতে দেওয়া হলেও বোরখা ও হিজাব পরা পড়ুয়াদের আটকে দেওয়া হয় গেটেই। এখানে ঘটনায় স্বাভাবিক ভাবেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ার। তাঁদের অনেকের অভিভাবকও চলে আসেন। সবাই মিলে কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। এই প্রতিবাদের ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় আপলোডও করা হয়। দ্রুত ভাইরাল হয়ে যায় সেটি। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং ছাত্রীরা কলেজে ঢুকতে পারেন।

এই ঘটনা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সম্প্রতি কলেজে পোশাক বিধি শুরু হয়েছে। সব পড়ুয়া এবং অভিভাবকদেরই জানিয়ে দেওয়া হয়েছে, নির্দিষ্ট ইউনিফর্ম পরেই কলেজে আসতে হবে, তার বাইরে কিছু পরা যাবে না। সেই নিয়ম অমান্য করায় গেটে আটকানো হয়েছে কিছু ছাত্রীকে। নিরাপত্তাকর্মী এতে কোনও অন্যায় করেননি বলেই দাবি কলেজের প্রিন্সিপাল বিদ্যা গৌরী লেলের।
প্রিন্সিপাল বলেন, “গত ১ মে বৈঠকে অভিভাবকদের নতুন পোশাক বিধির কথা জানানো হয়েছিল। যে বোরখা, হিজাব, স্কার্ফ নিষিদ্ধ বলে স্পষ্ট বলা হয়। সেই বৈঠকে সকলেই সিদ্ধান্ত মেনে নিয়েছিল। তবুও এখন গন্ডগোল করছেন অনেকে। যদি কোনও ছাত্রী নিয়ম মানতে না চান, তবে এই কলেজ ছাড়তে পারেন।”

তবে কলেজ কর্তৃপক্ষের এখানে আচরণ ধর্মীয় ভাবে আঘাত বলে অভিযোগ তোলেন ছাত্রী ও তাদের অভিভাবকরা। রীতিমতো টালমাটাল পরিস্থিতির পর এই ঘটনায় কিছুটা সুর নরম করে কলেজ কর্তৃপক্ষ জানানো হয়, ধর্মীয় ভাবাবেগ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বোরখা-হিজাব-স্কার্ফ পরে কলেজে ঢোকা যাবে। তবে ক্লাস করা যাবে না ওই পোশাকে। ক্লাসে ঢোকার আগে ওইসব পোশাক শৌচালয়ে খুলে রেখে তবে আসতে হবে। আবার কলেজ থেকে বেরোনোর আগে সেগুলি পরতে পারবেন ছাত্রীরা।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...